News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested : জাহাঙ্গীরপুরী ঘটনায় তিন দিন পুলিশি হেফাজত বাড়ল চার অভিযুক্তের
Image

Arrested : জাহাঙ্গীরপুরী ঘটনায় তিন দিন পুলিশি হেফাজত বাড়ল চার অভিযুক্তের

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : দিল্লির রোহিণী আদালত জাহাঙ্গীরপুরী হিংসার ঘটনায় চার অভিযুক্তের পুলিশ হেফাজতের মেয়াদ তিন দিন বাড়িয়েছে। এ মামলায় অভিযুক্ত আনসার, সেলিম, গুল্লি ও দিলশাদের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার এই অভিযুক্তদের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর পুলিশ তাদের রোহিণী আদালতে পেশ করে। পুলিশ এই অভিযুক্তদের হেফাজতের দাবি জানিয়েছে। আদালত জাহাঙ্গীরপুরী হিংসার ঘটনার সময় গুলি চালানো সোনু চিকনাকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। দিল্লি পুলিশ জানিয়েছে, সোনু চিকনার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সোনু চিকনা ওরফে ইউনুস কেন এই পিস্তলটি নিয়েছিল এবং তার উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য, গত ১৬ এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে জাহাঙ্গীরপুরীতে মিছিল চলাকালে হিংসার ঘটনা ঘটে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top