News Flash

Image

BSNL : পাথারকা‌ন্দি‌তে বিপৰ্যস্ত বিএসএনএল পরিষেবা, চরমে গ্রাহক দুর্ভোগ

পাথারকা‌ন্দি (অসম), ২০ এপ্রিল (হি.স.) : বহুদিন ধ‌রে করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকার ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে আছে। এতে বিএসএনএল-গ্রাহক‌রা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। পুঞ্জিভূত হচ্ছে ব্যাপক ক্ষোভও।

হাইটে‌কের যু‌গে দ্রুত মোবাইল ও ইন্টারনেট পরিষেবা পেতে ইতিমধ্যে অনেক গ্রাহক সরকারি এই সংস্থার প্রতি আস্থা হারিয়ে বেসরকারি মোবাইল পরিষেবার প্রতি ঝুঁকতে শুরু ক‌রেছেন বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বিপর্যস্ত পরিষেবার কারণ জানতে চাইলে তাঁরা বলছেন, জ্বালানি তেলের অভাবে তাঁদের টাওয়ারগুলির জেনারেটর কাজ করছে না। এই একই অজুহাত শুনে শুনে গ্রাহকরা ব্যতিব্যস্ত হয়ে গেছেন।

অভিযোগ, এম‌নি‌তে বিএসএনএলের পরি‌ষেবা নড়ব‌ড়ে, তার ম‌ধ্যে গত দু-তিনদিন থেকে পরিষেবা চূড়ান্তভাবে বিপর্যস্ত। একে জ্বালানি তেল নেই, অন্যদিকে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ। ফলে ব্যাহত হয়ে পড়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top