News Flash

  • Home
  • খেলা
  • Cricket : সোমবার থেকে বিলোনিয়ায় অফিস লীগ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট
Image

Cricket : সোমবার থেকে বিলোনিয়ায় অফিস লীগ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। বিলোনিয়ায় অফিস লিগ ক্রিকেট টুর্ণামেন্ট। দারুন উদ্যোগ। উদ্যোক্তা বিলোনিয়া পুর পরিষদ। ১২টি অফিস টিমকে নিয়ে আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে অফিস লীগ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যে প্রতিযোগিতার ক্রীড়া সূচি ঘোষণা করা হয়েছে।

টিম ১২টি, স্বাভাবিক নিয়মেই ম্যাচ হবে ১১টি। ২৫ এপ্রিল উদ্বোধনী দিনেই রাখা হয়েছে তিনটি ম্যাচ। একইভাবে পরদিন অর্থাৎ ২৬ এপ্রিলও হবে তিনটি ম্যাচ। ২৭ এপ্রিল দুটি ম্যাচের পর ২৮ এপ্রিল পুনরায় তিনটি ম্যাচ রাখা হয়েছে। সকালে দুটো সেমিফাইনাল, তো বিকেলে ফাইনাল। বিলোনিয়া মিউনিসিপাল কাউন্সিলের স্পোর্টস স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট বিশ্বনাথ দাস ক্রীড়া সূচি ঘোষণা করে আরও উল্লেখ করেছেন যে, প্রতিটি ম্যাচ হবে সীমিত ১২ ওভার করে। খেলা হবে টেনিস বলে, যার ওজন হবে অনধিক ৯০ গ্রাম।

এছাড়াও খেলার পোশাক, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার সংক্রান্ত কিছু বিধির কথা জানানো হয়েছে। উল্লেখ্য, খেলাগুলি হবে বিদ্যাপীঠ গ্রাউন্ডে। ঘোষিত ক্রীড়াসূচি অনুযায়ী ২৫ এপ্রিল, সকাল দশটায় উদ্বোধনী ম্যাচে বিলোনিয়া আই.সি.ভি কলেজ খেলবে বিলুনিয়া প্রেস ক্লাবের বিরুদ্ধে। দুপুর ১২ টায় দ্বিতীয় ম্যাচে ডি.এম অফিস খেলবে বিলোনিয়া হেলথ্ এস ডি এম ও-এর বিরুদ্ধে। দিনের তৃতীয় ম্যাচ, বিকেল তিনটায় আর্য কলোনি স্কুল খেলবে ইনস্পেক্টর অফ স্কুল-এর বিরুদ্ধে। ২৬ এপ্রিল সকাল দশটায় টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে সাউথ ডিস্ট্রিক্ট ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস অফিস বিলোনিয়া খেলবে বিদ্যাপীঠ স্কুলের বিরুদ্ধে। ২৬ এপ্রিল, দুপুর ১২টায় পঞ্চম ম্যাচে এস.পি অফিস খেলবে বিলোনিয়া মিউনিসিপাল কাউন্সিল-এর বিরুদ্ধে। এটি হবে প্রথম কোয়াটার ফাইনাল ম্যাচ। ২৬ এপ্রিল, বিকেল তিনটায় টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস খেলবে পি.ডব্লিও.ডি এন্ড ডি.ডব্লিও.এস-এর বিরুদ্ধে। এটি হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ২৭ এপ্রিল সকাল দশটায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে, প্রথম রাউন্ডের প্রথম এবং তৃতীয় ম্যাচে বিজয়ী দুই দল পরস্পরের মুখোমুখি হবে। ২৭ এপ্রিল বিকেল তিনটায় চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথম রাউন্ডের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে বিজয়ী দুই দল পরস্পরের মুখোমুখি হবে। ২৮ এপ্রিল সকাল আটটায় প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ী দুই দল পরস্পর মুখোমুখি হবে। ২৮ এপ্রিল সকাল দশটায় দ্বিতীয় সেমিফাইনালে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ী দুই দল পরস্পরের মুখোমুখি হবে। ২৮ এপ্রিল বিকেল তিনটায় হবে ফাইনাল ম্যাচ।

Releated Posts

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026

মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ

ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…

ByByNews Desk Jun 30, 2026

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top