News Flash

  • Home
  • দিনের খবর
  • Rahul Gandhi : সাংবিধানিক মূল্যবোধকে ধ্বংস করছে বিজেপি : রাহুল গান্ধী
Image

Rahul Gandhi : সাংবিধানিক মূল্যবোধকে ধ্বংস করছে বিজেপি : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): দিল্লির জাহাঙ্গীরপুরীতে বেআইনি উচ্ছেদের ঘটনায় অসন্তোষ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী বলেছেন, সাংবিধানিক মূল্যবোধকে ধ্বংস করছে বিজেপি। বুধবার সকালে পুলিশের উপস্থিতিতে জাহাঙ্গীরপুরীতে বেআইনি দখল উচ্ছেদের অভিযানে নামে পুরনিগম। বুধ এবং বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানানো হয়েছিল। বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয় অনেক দোকান, বেআইনি বাড়ি। কিন্তু, উচ্ছেদ অভিযানে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে।

রাহুল গান্ধী এই উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা করে টুইটে লিখেছেন, “ভারতের সাংবিধানিক মূল্যবোধকে ধ্বংস করা হচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায় দরিদ্র ও সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। নিজেদের অন্তরে থাকা ঘৃণাকে বুলডোজ করা উচিত বিজেপির।” উল্লেখ্য, ধবার সকালে পুলিশের উপস্থিতিতে জাহাঙ্গীরপুরীতে বেআইনি দখল উচ্ছেদের অভিযানে নামে পুরনিগম। বুধ এবং বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানানো হয়েছিল। কিন্তু এর কিছু পরই শীর্ষ আদালত সমস্ত উচ্ছেদ অভিযান বন্ধ করার নির্দেশ দেয়। বৃহস্পতিবার শীর্ষ আদালতে আবার এই মামলার শুনানি হওয়ার কথা।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top