News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: প্রতীক্ষা শেষ, শিলান্যাসের অপেক্ষায় দাহোদের বৈদ্যুতিক লোকোমোটিভ ইউনিট
Image

Narendra Modi: প্রতীক্ষা শেষ, শিলান্যাসের অপেক্ষায় দাহোদের বৈদ্যুতিক লোকোমোটিভ ইউনিট

দাহোদ, ২০ এপ্রিল (হি.স.): বুধবার গুজরাটের দাহোদে বৈদ্যুতিক লোকোমোটিভ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন সন্ধ্যায় দাহোদে ৯ হাজার হর্সপাওয়ার একটি বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ভারতীয় রেলওয়ের দাহোদ ওয়ার্কশপ কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘মেক ফর ওয়ার্ল্ড’ উদ্যোগের অধীনে একটি প্রযুক্তিগত ভাবে ৯ হাজার হর্সপাওয়ার একটি বৈদ্যুতিক লোকোমোটিভের জন্য একটি উত্পাদন ইউনিটে পরিণত হতে চলেছে। ২০২৪ সালের প্রথম দিকে চালু হবে এই লোকোমোটিভ। ২০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ এই লোকোমোটিভ ইউনিট ৯ হাজার হর্সপাওয়ার তৈরি করবে বলে আশা করা হচ্ছে বলে ভারতীয় রেলওয়ে জানিয়েছে।
দাহোদ ওয়ার্কশপ ভারতীয় রেলের জন্য ব্রডগেজ বৈদ্যুতিক লোকোমোটিভ এবং রফতানি বাজারের জন্য স্ট্যান্ডার্ড গেজ বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করবে। লোকোমোটিভটি গ্রিন এনার্জি ব্যবহার করে তৈরি করা হবে। উচ্চ হর্সপাওয়ার মালবাহী লোকোমোটিভগুলি মালবাহী ট্রেনের পরিবহন ক্ষমতা এবং গতির উন্নতি ঘটাবে এবং এর ফলে ছোটো গেজের ট্র্যাকগুলিকে কমিয়ে দেবে এবং লজিস্টিক খরচও কমবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top