News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ভারতে স্টার্টআপের স্বর্ণযুগ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ভারতে স্টার্টআপের স্বর্ণযুগ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

গান্ধীনগর, ২০ এপ্রিল (হি.স.): ভারতে স্টার্টআপের স্বর্ণযুগ শুরু হয়েছে। উচ্ছ্বাসের সঙ্গে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “বলতে গেলে ভারতে এই মুহূর্তে ইউনিকর্নের যুগ চলছে। ২০২২ সালেই, এখনও পর্যন্ত ভারতের ১৪টি স্টার্টআপ ইউনিকর্ন ক্লাবে যোগ দিয়েছে। আমি নিশ্চিত খুব শীঘ্রই আমাদের আয়ুষ স্টার্টআপগুলিও ইউনিকর্ন হিসাবে আবির্ভূত হবে।” বুধবার গুজরাটের গান্ধীনগরে গ্লোবাল আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন শিখর সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত একটি বিশেষ আয়ুষ চিহ্ন তৈরি করতে চলেছে। এই চিহ্নটি ভারতে তৈরি সর্বোচ্চ মানের আয়ুষ পণ্যগুলিতে প্রয়োগ করা হবে। এই আয়ুষ চিহ্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সজ্জিত করা হবে। এই চিহ্ন সমগ্র বিশ্বের মানুষকে গুণমানসম্পন্ন আয়ুষ পণ্যের প্রতি আস্থা যোগাবে।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আয়ুষ থেরাপির সুবিধা নিতে ভারতে আসতে চান এমন বিদেশী নাগরিকদের জন্য সরকার আরেকটি উদ্যোগ নিচ্ছে। খুব শীঘ্রই, ভারত একটি বিশেষ আয়ুষ ভিসা বিভাগ চালু করতে চলেছে।”

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top