News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ধর্মনগরে স্কুল ক্রিকেট :  কুশলের ৬ উইকেট কদমতলা কে হারিয়ে বি বি আই জয়ী
Image

Cricket : ধর্মনগরে স্কুল ক্রিকেট :  কুশলের ৬ উইকেট কদমতলা কে হারিয়ে বি বি আই জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। বিপক্ষের ব্যাটসম্যানদের উপর স্ট্রিম রোলার চাপালো কুশল মজুমদার। কদমতলা স্কুলের বিরুদ্ধে। কুশলের অনবদ্য বোলিংয়ে বড় ব্যবধানে জয় পেলো বি বি আই। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। সোমবার বি বি আই ১৫৫ রানে পরাজিত করে কদমতলা স্কুলকে। বিজয়ী দলের কুশল ৬ উইকেট পেয়েছে।

বি বি আই মাঠে এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বি বি আই ৩৬.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৬ রান করে। দল সর্বোচ্চ ৪৯ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে তুষার চৌধুরি ৩০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, জীবন দেবনাথ ৩২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮,পিনাক কুমার দেব ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০,প্রীয়াংশু দে ১৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। কদমতলা স্কুলের পক্ষে অঞ্জন রিয়াং (‌৩/‌১৫), শৌভিক চক্রবর্তী (‌৩/‌৪৭) এবং অভয় চক্রবর্তী (‌২/‌১২) সফল বোলার।‌‌‌

জবাবে খেলতে নেমে কুশল মজুমদারের (‌৬/‌২০) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় কদমতলা স্কুল। দল সর্বোচ্চ ৯ রান পায় অতিরিক্ত খাতে। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। বি বি আই স্কুলের পক্ষে কুশল ছাড়া জয়দীপ দত্ত (‌৩/‌২) সফল বোলার।‌‌

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top