News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court : আশিষ মিশ্রর জামিন খারিজ সুপ্রিম কোর্টে, এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
Image

Supreme Court : আশিষ মিশ্রর জামিন খারিজ সুপ্রিম কোর্টে, এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি হিংসা মামলার প্রধান অভিযুক্ত আশিষ মিশ্রর জামিন বাতিল করল সুপ্রিম কোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে আশিষকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। লখিমপুর খেরি হিংসা মামলায় গত বছরের ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করেছিল উত্তর প্রদেশ পুলিশ। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আশিষকে জামিন দিয়েছিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ।

কিন্তু, আশিষের জামিন বাতিলের আবেদন জানিয়ে ও এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। সোমবার এই আবেদনের শুনানি হয়। তখন শীর্ষ আদালত এলাহাবাদ হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়ে, আশিসকে দেওয়া জামিন বাতিল করে দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে আশিষ মিশ্রকে। এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন-বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলি। এই বিষয়ে নতুন করে শুনানির জন্য এলাহাবাদ হাইকোর্টে মামলাটি ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ অক্টোবর উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের সফরের বিরুদ্ধে কৃষি আইনের প্রতিবাদে যখন বিক্ষোভ চলছিল তখন লখিমপুর খেরিতে ৪ জন কৃষককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা দুই বিজেপি কর্মী এবং একজন চালককে পিটিয়ে হত্যা করে। হিংসায় স্থানীয় একজন সাংবাদিকও মারা যান। এই হিংসা মামলায় প্রধান অভিযুক্ত আশিষ মিশ্র।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top