News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Narendra Modi : ইস্টার সানডে উপলক্ষ্যে দেশজুড়ে গির্জায় প্রার্থনা, শুভেচ্ছা রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

PM Narendra Modi : ইস্টার সানডে উপলক্ষ্যে দেশজুড়ে গির্জায় প্রার্থনা, শুভেচ্ছা রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): রবিবার ইস্টার সানডে। মনে করা হয় ক্রূশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার তিনদিন পর যীশুখ্রীষ্ট এদিনেই পুনরুজ্জীবন লাভ করেছিলেন। যীশুর পুনরুজ্জীবন এই অলৌকিক ঘটনাকে স্মরণ করে গুড ফ্রাইডের তিনদিন পর ইস্টার সানডে হিসেবে দিনটি পালন করা হয়। এদিন দেশের সর্বত্রই গির্জায় গির্জায় চলে প্রার্থনা । ইস্টার সানডে উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, যিশুর পুনরুজ্জীবনের এই বিশেষ দিনটি সকলকে ক্ষমা, ত্যাগ ও ভালোবাসার পথ অনুসরণ করতে শেখায়।

ইস্টার উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কইয়া নাইডু। এক ট্যুইট বার্তায় উপরাষ্ট্রপতি সকলের প্রতি সহানুভূতিশীল হয়ে ইস্টার উদযাপনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্টার উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন । এক ট্যুইটে প্রধানমন্ত্রী যীশু খ্রীষ্টের চিন্তাভাবনা ও আদর্শকে স্মরণ করে সামাজিক ন্যায় বিচারের পাশাপাশি সহানুভূতির ওপর জোর দিয়েছেন।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top