News Flash

  • Home
  • প্রধান খবর
  • Dharmendra Pradhan : বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে ভারত : ধর্মেন্দ্র প্রধান
Image

Dharmendra Pradhan : বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে ভারত : ধর্মেন্দ্র প্রধান

কলকাতা, ১৭ এপ্রিল (হি.স.): কোভিড পরিস্থিতিতে যখন সমগ্র বিশ্বের অর্থনীতি ধাক্কা খেয়েছে সেই অবস্থার মধ্যেও ভারত উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। কলকাতায় রবিবার বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ১২১ তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে একথা জানান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান এদিন বলেন, কোভিড পরিস্থিতির পর ভারত নিজস্ব আর্থিক ক্ষতি যেভাবে সামাল দিয়েছে তা সারা বিশ্ব দেখেছে৷ দেশের শিল্প ক্ষেত্রের পুনরুত্থানে নানা নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে । তিনি বলেন, নতুন শিক্ষা নীতিতেও বিদ্যালয় স্তর থেকে শিক্ষার্থীদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণের উপর জোর দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, পূর্ব ভারতের উন্নতি হলেই দেশের সার্বিক উন্নতি সম্ভব। রাজারহাট নিউটাউনে যে আই আই টি খড়গপুর রিসার্চ পার্ক রয়েছে তার আধুনিকীকরণের কাজ চলছে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। এদিন বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগপতিদের পুরষ্কৃত করেন ধর্মেন্দ্র প্রধান। প্রসঙ্গত, ভারত চেম্বার অফ কমার্সের নতুন সভাপতি হয়েছেন নন্দ গোপাল খৈতান

Releated Posts

জগতদলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার জগতদলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কড়া পদক্ষেপ…

ByByNews Desk Apr 27, 2026

‘দিদি বিদায় নিচ্ছেন’, বাংলার সভা থেকে তৃণমূলকে নিশানা অমিত শাহের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

ByByNews Desk Apr 27, 2026

বিষ্কেকে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন রাজনাথ সিং, বিশ্বশান্তির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কিরগিজস্তানের রাজধানী বিষ্কেকে অনুষ্ঠিত হতে চলা সাংহাই সহযোগিতা…

ByByNews Desk Apr 27, 2026

ভোট হিংসা থেকে জঙ্গি যোগান— এনআইএ-র নজরে বাংলার ‘ক্রুড বোমা’ শিল্প

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ৭৯টি তাজা বোমা উদ্ধারের পর ফের শিরোনামে উঠে এল পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top