News Flash

  • Home
  • দেশ
  • Murder Case : তপন কান্দু খুনের পিছনে আরও বড় মাথা রয়েছে, আদালত চত্বরে বিস্ফোরক সত্যবান
Image

Murder Case : তপন কান্দু খুনের পিছনে আরও বড় মাথা রয়েছে, আদালত চত্বরে বিস্ফোরক সত্যবান

ঝালদা, ১৭ এপ্রিল (হি.স.) : ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় অভিযুক্ত সত্যবান প্রামাণিকের মন্তব্যে রহস্য আরও ঘনীভূত হল। রবিবার তিন অভিযুক্তকে আদালতে থেকে পুলিস ভ্যানে নিয়ে যাওয়ার সময় সত্যবান প্রামাণিক বলেন, তপন কান্দু খুনের পিছনে বড় মাথা আছে। কিন্তু সেই বড় মাথা কে, সেই প্রসঙ্গে কিছুই বলেননি সত্যবান।

তপন কান্দু খুনের ঘটনায় হেফাজতে থাকা ৩ অভিযুক্ত নরেন কান্দু, সত্যবান প্রামাণিক ও কলেবর সিংকে রবিবার জেলা আদালতে তোলা হয়। আদালতে তোলার সময় নিহতের অভিযুক্ত দাদাকে এই খুনের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি কিছুই বলেননি। কিন্তু পুলিস ভ্যানে যাওয়ার সময় সত্যবান জানান, ঘটনায় আরও বড় মাথা রয়েছে। যদিও এ ব্যাপারে আর কিছুই বলেননি সত্যবান। এদিন আদালত অভিযুক্তদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২৭ এপ্রিল ফের তাদের আদালতে তোলা হবে। ধৃতদের কাছ থেকে দুটি মোটর সাইকেল, দুটি মোবাইল ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় আরও এক অভিযুক্তের নাম জানতে পেরেছে সিবিআই। গত শুক্রবার অন্যতম অভিযুক্ত কলেবর সিং আশিক খানের নাম প্রকাশ্যে আনে। কলেবর বলেন, আমি নির্দোষ। তপন কান্দুর খুনের ঘটনায় নরেন ও আশিক যুক্ত রয়েছে।

খুনের ঘটনার তদন্তে ফরেনসিক দল আসে ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে। দুটি গাড়িতে রবিবার সাড়ে ১১টা নাগাদ ক্যাম্পে আসেন ফরেনসিক টিমের আধিকারিকরা। এদিন বিকেলে ঘটনাস্থলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top