News Flash

  • Home
  • প্রধান খবর
  • Fire : দিল্লির উপহার সিনেমা হলে আগুন, হতাহতের খবর নেই
Image

Fire : দিল্লির উপহার সিনেমা হলে আগুন, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): ফের আগুন-আতঙ্ক দিল্লির উপহার সিনেমা হলে। এবার অবশ্য দমকলের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা হয়েছে। রবিবার ভোরে গ্রিন পার্ক মেট্রো স্টেশনের কাছে উপহার সিনেমা হলে আগুন লাগে, দমকল খবর পায় পৌনে পাঁচটা নাগাদ। আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ৯টি ইঞ্জিন। দমকলের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, থিয়েটারের ব্যালকনি ও একটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, রবিবার সকাল ৪.৪৫ মিনিট নাগাদ উপহার সিনেমা হলে আগুন লাগার খবর পায় দমকল। তৎক্ষণাৎ পৌঁছে যায় দমকলের মোট ৯টি ইঞ্জিন। সিনেমা হলের সিট, আসবাবপত্র এবং আবর্জনায় আগুন লেগেছিল, তিনি বলেন, সকাল ৭.২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রশ্নগত, দিল্লির এই উপহার সিনেমা হলেই ১৯৯৭ সালের ১৩ জুন ভয়াবহ আগুন লেগেছিল। তখন মৃত্যু হয়েছিল ৫৯ জনের এবং আহত হয়েছিলেন শতাধিক মানুষ।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top