News Flash

  • Home
  • খেলা
  • Cricket : কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসিকে ২ রানে হারিয়ে নন্দননগর স্কুল সেমিফাইনালে
Image

Cricket : কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসিকে ২ রানে হারিয়ে নন্দননগর স্কুল সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। প্রথম রাউন্ডে ১ রানে তো কোয়ার্টার ফাইনালে ২ রানে জয় নন্দন নগর স্কুলের। এ ধরনের রোমাঞ্চকর জয় পেয়ে নন্দন নগর স্কুল এখন সদর আন্তঃস্কুল ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছুলো। হেরে বিদায় কেন্দ্রীয় বিদ্যালয়, ওএনজিসি-র। ম্যাচের নায়ক তুহিন। নন্দন নগর স্কুলের তুহিন দেবনাথের বিধ্বংসী বোলিং-ই মূলতঃ বৃহস্পতিবারে নন্দন নগর স্কুল জয়ের স্বাদ পেতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি-র শুভ চক্রবর্তী ব্যাটিংয়ে যথেষ্ট দৃঢ়তার পরিচয় দিলেও কার্যত প্রত্যাশিত রান পায়নি বলে শেষ রক্ষা সম্ভব হয়নি।

]সকাল ৯টায় এমবিবি স্টেডিয়ামে ম্যাচ শুরুতে টস জিতে নন্দন নগর স্কুল দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। লো স্কোরিং ম্যাচে ৩৩.১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে তুহিন দেবনাথের ১৮ রান সর্বাধিক ছিল। অতিরিক্ত খাতে প্রাপ্ত ৩০ রানের সুবাদে দলীয় স্কোর শতরান অতিক্রম করে। কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি-র দীপ্ত কর ১৮ রানে তিনটি এবং বেদব্রত ভট্টাচার্য ১৩ রানে ২ উইকেট পায়।

জবাবে ব্যাট করতে নেমে কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি ৪০.১ ওভার খেলে ১১৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। সর্বাধিক স্কোর বলতে শুভ চক্রবর্তীর ৩০ রান-ই উল্লেখ করার মতো। অতিরিক্ত হিসেবে তারাও পেয়েছিল ৩৫ রান। নন্দননগর স্কুলের তুহিন দেবনাথ ১৯ রানে একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচের খেতাবটিও ছিনিয়ে নেয়। এছাড়া নবজিৎ সিং পেয়েছে দুটি উইকেট ২৯ রানের বিনিময়ে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top