News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে প্রধানমন্ত্রী সংগ্রহালয় : নরেন্দ্র মোদী
Image

Narendra Modi: ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে প্রধানমন্ত্রী সংগ্রহালয় : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে প্রধানমন্ত্রী সংগ্রহালয়। বৃহস্পতিবার ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’ উদ্বোধন করার পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা যখন স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপন করছি, এমন সময় এই মিউজিয়াম অনেক বড় অনুপ্রেরণা। আজ আমি প্রাক্তন প্রধানমন্ত্রীদের পরিবারকে দেখতে পাচ্ছি। তাঁদের উপস্থিতিতে আশীর্বাদধন্য এই অনুষ্ঠান।” আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হয়েছে, এই সংগ্রহালয়ে ভারতের প্রত্যেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়েছে। স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রীদের জীবন কাহিনী ও অবদানের বিভিন্ন তথ্য প্রদানের মধ্য দিয়ে দেশের গল্প এখানে উপস্থাপিত করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের প্রথম টিকিট কেটেছেন মোদী নিজেই। পরে নিজের বক্তৃতায় মোদী বলেছেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে প্রধানমন্ত্রী সংগ্রহালয়। নতুন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রতিটি প্রধানমন্ত্রী কতটা পরিশ্রম করেছেন, তা জানতে পারবে আমাদের যুবসমাজ।” প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে স্বাধীনতার পর সমস্ত প্রধানমন্ত্রীকেই শ্রদ্ধা জানানো হয়েছে, তাঁদের প্রধানমন্ত্রী হিসেবে থাকার মেয়াদ অথবা তাঁদের অনুসরণ করা আদর্শ এখানে বিবেচিত হয়নি। তরুণ প্রজন্মকে নেতৃত্বদান, দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রত্যেক প্রধানমন্ত্রীর সাফল্যের কথা সকলকে জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি একটি সমন্বিত প্রয়াস। প্রাচীনের সঙ্গে বর্তমানের মিলনক্ষেত্র হয়ে উঠবে এই সংগ্রহশালা। এই সংগ্রহশালা পূর্বতন তিনমূর্তি ভবনে প্রথম ব্লকের সঙ্গে যুক্ত করা হয়েছে। দ্বিতীয় ব্লকে নব নির্মিত ভবন গড়ে তোলা হয়েছে। ১৫,৬০০ বর্গ মিটারের বেশি এলাকা নিয়ে দু’টি ব্লক গড়ে তোলা হয়েছে। সংগ্রহশালার নকশা তৈরির সময় স্থিতিশীল জ্বালানি সংরক্ষণের বিষয়টিকে বিবেচনা করা হয়েছে। এই প্রকল্প নির্মাণে কোনও গাছ কাটা হয়নি অথবা স্থানান্তরিত করা হয়নি। সংগ্রহালয়ের প্রতীকে ভারতের জনসাধারণ একটি ধর্মচক্র ধরে রয়েছেন, যা দেশ ও গণতন্ত্রের চিহ্ন স্বরূপ।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top