News Flash

  • Home
  • খেলা
  • Cricket : বিধ্বংসী মেজাজে বাপ্পা, সহজ জয় রাজারবাগের
Image

Cricket : বিধ্বংসী মেজাজে বাপ্পা, সহজ জয় রাজারবাগের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। সহজ জয় পেলো রাজারবাগ প্লে সেন্টার। ৯ উইকেটে পরাজিত করলো অরুনাচল সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেটে। বুধবার জামজুরি স্কুল মাঠে হয় ম্যাচটি। প্রাক্তন রণজি ক্রিকেটার বাপ্পা দাসের ঝড়ো ব্যাটিং রাজারবাগকে সহজ জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অরুনাচল সঙ্ঘ ৪৬.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের পক্ষে সম্রাট বিশ্বাস ৭৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৮, অভিজিৎ শীল ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮, অনুপ ভৌমিক ৩৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। রাজারবাগ প্লে সেন্টারের পক্ষে কমল দাস (‌৩/‌১২), দেবব্রত পাল (‌৩/‌১৬) এবং কৃতিদীপ্ত দাস (‌২/‌১৬) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয় রাজারবাগ প্লে সেন্টার। ২২ গজে ব্যাট হাতে নেমেই রুদ্রমূর্তি ধারন করেন প্রাক্তন রণজি অলরাউন্ডার বাপ্পা দাস। বিপক্ষের বোলারদের কার্যত তুলোধনি করতে দ্বিধা করেননি বাপ্পা। মাত্র ৩১ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৭৮ রানে অপরাজিত থেকে যান। এছাড়া সৌরভ দাস ১২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ (‌অপ:‌) এবং রাণা দত্ত ১২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌ ১৮ রান করেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top