News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদ্বোধনের প্রতীক্ষায় প্রধানমন্ত্রী সংগ্রহালয়, তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে এই জাদুঘর
Image

উদ্বোধনের প্রতীক্ষায় প্রধানমন্ত্রী সংগ্রহালয়, তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে এই জাদুঘর

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): উদ্বোধনের প্রতীক্ষায় প্রধানমন্ত্রী সংগ্রহালয়। ১৪ এপ্রিল, বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির তিন মূর্তি এস্টেটে নির্মিত প্রধানমন্ত্রী সংগ্রহালয়, দেশের ১৪ জন প্রাক্তন প্রধানমন্ত্রীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাঁদের মতাদর্শ, অবদানকে স্বীকৃতি দিতেই প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি অনুসারেই এটি নির্মিত হয়েছে। যার লক্ষ্য ভারতের তরুণ প্রজন্মকে দেশের সমস্ত প্রধানমন্ত্রীর নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি, অবদান সম্পর্কে অনুপ্রাণিত করা।

পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে রাজীব গান্ধী, অথবা অটল বিহারি বাজপেয়ী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীদের স্মৃতি বিজড়িত অনেক কিছুই থাকছে এই সংগ্রহালয়ে। দেশের সমস্ত প্রধানমন্ত্রীদের অবদান জানা যাবে সংগ্রহালয়ে আসলেই। প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে থাকছে যুদ্ধের সময়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের যুদ্ধে কখন কী কী অস্ত্র ব্যবহার করা হয়েছে, কাদের সঙ্গে যুদ্ধে নেমেছে দেশ, যাবতীয় তথ্য থাকছে সেখানে। প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে অত্যাধুনিক প্রযুক্তি ভিত্তিক ইন্টারফেসগুলিকে একটি সহজ ও আকর্ষনীয় উপায়ে তুলে ধরা হয়েছে। নবীন প্রজন্মকে কাছে টানতেই এই চিন্তাভাবনা। সংগ্রহালয়ে মোট ৪৩টি গ্যালারি রয়েছে।

Releated Posts

জগতদলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার জগতদলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কড়া পদক্ষেপ…

ByByNews Desk Apr 27, 2026

‘দিদি বিদায় নিচ্ছেন’, বাংলার সভা থেকে তৃণমূলকে নিশানা অমিত শাহের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

ByByNews Desk Apr 27, 2026

বিষ্কেকে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন রাজনাথ সিং, বিশ্বশান্তির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কিরগিজস্তানের রাজধানী বিষ্কেকে অনুষ্ঠিত হতে চলা সাংহাই সহযোগিতা…

ByByNews Desk Apr 27, 2026

ভোট হিংসা থেকে জঙ্গি যোগান— এনআইএ-র নজরে বাংলার ‘ক্রুড বোমা’ শিল্প

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ৭৯টি তাজা বোমা উদ্ধারের পর ফের শিরোনামে উঠে এল পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top