News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: ঠিকাদারের মৃত্যুর ঘটনায় কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যপালের দ্বারস্থ, ঈশ্বরাপ্পার গ্রেফতারের দাবি
Image

Arrested: ঠিকাদারের মৃত্যুর ঘটনায় কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যপালের দ্বারস্থ, ঈশ্বরাপ্পার গ্রেফতারের দাবি

বেঙ্গালুরু (কর্নাটক), ১৩ এপ্রিল (হি.স.) : কর্ণাটক কংগ্রেসের এক প্রতিনিধিদল বুধবার রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটের সঙ্গে দেখা করে রাজ্য মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পাকে রাজ্য মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং ঠিকাদার সন্তোষ পাটিলের মৃত্যুর জন্য তাকে গ্রেফতারের দাবি জানাল। প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্য প্রধান ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কর্ণাটকের রাজ্যপালের কাছে জমা দেওয়া এদিন একটি স্মারকলিপিতে কংগ্রেস প্রতিনিধিদল অভিযোগ, মৃত ব্যক্তি তার মৃত্যুর জন্য মন্ত্রীকে “সরাসরি দায়ী” বলে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পাঠিয়েছিলেন। প্রতিনিধি দল স্মারকলিপিতে বার্তার একটি অনুলিপি যোগ করে।

কংগ্রেস নেতারা রাজ্যপালকে “কেএস ঈশ্বরাপ্পা এবং তার সহযোগীরা সন্তোষ পাটিলকে আত্মহত্যার প্ররোচনার দেওয়ার বিষয়টিও পুলিশকে নির্দেশ দেওয়ার জন্য দাবি করেন।
প্রসঙ্গত, পাটিল একজন বিজেপি নেতা এবং ঠিকাদার ছিলেন। তিনি মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন। এরপর মঙ্গলবার উডুপির একটি লজে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Releated Posts

প্রথম দিনেই অমরনাথ যাত্রায় দর্শন করলেন ১২ হাজারের বেশি পুণ্যার্থী, তৃতীয় দফায় উপত্যকার উদ্দেশে রওনা ৪,৮০০-রও বেশি ভক্ত

শ্রীনগর, ৪ জুলাই (আইএএনএস): ৫৭ দিনের অমরনাথ যাত্রার প্রথম দিনেই ১২,৩৪০ জন পুণ্যার্থী পবিত্র গুহা মন্দিরে বাবা বরফানির…

ByByNews Desk Jul 4, 2026

দিল্লিতে ‘ঠক-ঠক’ চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৬ লক্ষ টাকা-সহ বিপুল চোরাই সামগ্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের দক্ষিণ জেলার অ্যান্টি অটো থেফট স্কোয়াড (এএটিএস) আন্তঃরাজ্য ‘ঠক-ঠক’ চক্রের দুই কুখ্যাত…

ByByNews Desk Jul 4, 2026

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top