News Flash

  • Home
  • প্রধান খবর
  • J P Nadda: দারিদ্র্যতা বাড়তে দেওয়ার পরিবর্তে তা নির্মূলে কাজ করেছেন মোদীজি : জে পি নাড্ডা
Image

J P Nadda: দারিদ্র্যতা বাড়তে দেওয়ার পরিবর্তে তা নির্মূলে কাজ করেছেন মোদীজি : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): করোনা পরিস্থিতিতে দারিদ্র্যতা বাড়তে দেওয়ার পরিবর্তে তা নির্মূলে দ্রুত কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বুধবার দিলির কৈলাশ নগরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁদের হাতে রেশনের সামগ্রীও বিতরণ করেছেন নাড্ডা। নাড্ডা এদিন বলেছেন, “করোনা সংকটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাদের দেশের কেউ যেন ক্ষুদার্ত না ঘুমোয়। তাই দেশে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু হয়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর রিপোর্টে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে দারিদ্র্যতা বাড়তে দেওয়ার পরিবর্তে তা নির্মূলে দ্রুত কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

নাড্ডা বলেছেন, “২০২০ সালের ২৪ মার্চ লকডাউন বলবৎ হওয়ার কয়েকদিন পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তারপর থেকে ৮০ কোটি দেশবাসীকে প্রতি ব্যক্তি/পরিবারে ৫ কেজি গম/চাল এবং ১ কেজি ডাল দেওয়া হচ্ছে।” নাড্ডার কথায়, “আন্তর্জাতিক ফোরামে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর বলেছিলেন, আমাদের মোদীজি এবং ভারতের কাছ থেকে শেখা উচিত। করোনার মতো মহামারী এলে সেই মহামারীর সময় শুধু ওষুধ দিলেই হয় না, ওষুধের সঙ্গে খাবারও দিতে হয়।”

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top