News Flash

  • Home
  • দিনের খবর
  • Calcutta High Court: বিচারপতিকে বয়কটের ডাক, কলকাতা হাইকোর্টে তুমুল অশান্তি
Image

Calcutta High Court: বিচারপতিকে বয়কটের ডাক, কলকাতা হাইকোর্টে তুমুল অশান্তি

কলকাতা, ১৩ এপ্রিল (হি. স.) : আইনজীবীদের একাংশের বিক্ষোভে বুধবার উত্তাল হয়ে ওঠে কলকাতা হাই কোর্ট চত্বর। বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়ের এজলাস বয়কট করতে চেয়ে ১৭ নম্বর কোর্টের সমানে বিক্ষোভ দেখান তৃণমূলের আইনজীবী সেলের সদস্যদের একাংশ। ঘেরাও করে রাখেন বিচারপতির কোর্টও। এমনকি ওই কোর্টের ভিতরে কোনও আইনজীবীকে ঢুকতে না দেওয়ারও অভিযোগ ওঠে।

পর পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়। নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে কেন সরব হয়েছেন তিনি, তারই প্রতিবাদে জানিয়ে এজলাস বয়কটের ডাক দেন ওই আইনজীবীরা। বিচারপতির কোর্টের বাইরে চিৎকার করতে থাকেন তাঁরা।

বিচারপতি গঙ্গোপাধ্যায় আইনজীবীদের শান্তি বজায় রাখার অনুরোধ করেন। তাঁদের সমস্যা কোথায়, কেন তাঁরা কোর্টের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তা জানতে চান তিনি। বিক্ষোভকারী আইনজীবীদের উদ্দেশে বিচারপতি বলেন, “আমি আর ৫-৭ মিনিট সময় দেব। আপনাদের যা দাবি আছে বলুন। আমি তা শুনানির অংশ হিসাবে নেব না। এবং তা রেকর্ডেও থাকবে না। তবে অনুরোধ করছি শান্তি বজায় রাখুন।” আদালতে সংবাদমাধ্যমকে ঢুকতে বাধা দেওয়া যাবে না বলেও জানিয়ে দেন বিচারপতি। তিনি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যম কোনও ঘটনায় থাকতে পারবে না, এই নির্দেশ দিয়ে আমি পাপ করতে পারব না।” দীর্ঘ সময় ধরে চলে হইচই-উত্তেজনা।

Releated Posts

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026

প্রথম দিনেই অমরনাথ যাত্রায় দর্শন করলেন ১২ হাজারের বেশি পুণ্যার্থী, তৃতীয় দফায় উপত্যকার উদ্দেশে রওনা ৪,৮০০-রও বেশি ভক্ত

শ্রীনগর, ৪ জুলাই (আইএএনএস): ৫৭ দিনের অমরনাথ যাত্রার প্রথম দিনেই ১২,৩৪০ জন পুণ্যার্থী পবিত্র গুহা মন্দিরে বাবা বরফানির…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top