News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীকাকুলামে কোনার্ক এক্সপ্রেসের ধাক্কায় মৃত ৫, বিকল হওয়া ট্রেনের যাত্রী ছিলেন সকলে
Image

শ্রীকাকুলামে কোনার্ক এক্সপ্রেসের ধাক্কায় মৃত ৫, বিকল হওয়া ট্রেনের যাত্রী ছিলেন সকলে

শ্রীকাকুলাম, ১২ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় কোনার্ক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন মোট ৫ জন। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শ্রীকাকুলাম জেলার জি সিগাদাম জোনের অন্তর্গত বাতুভা গ্রামের কাছে। নিহতরা সবাই গুয়াহাটিগামী একটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে থেমে গিয়েছিল তাঁদের ট্রেন, তাই ট্রেন থেকে নেমে রেললাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। ঠিক সেই সময় উল্টোদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসে কোনার্ক এক্সপ্রেস, কোনও কিছু বুঝে ওঠার আগের ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় ৫ জনের দেহ।

শ্রীকাকুলামের পুলিশ সুপার জানিয়েছেন, গুয়াহাটি এক্সপ্রেসের কেউ একজন চেন টানেন, ফলে ট্রেনটি থেমে যায়। ৫ জন ট্রেন থেকে নেমে রেললাইন পার হচ্ছিল। সেই সময় কোনার্ক এক্সপ্রেস ছুটে আসে, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ৫ জনের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top