News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Agartala Pur Nigam : শপথ নিলেন পুর নিগমের পাঁচ মনোনীত সদস্য
Image

Agartala Pur Nigam : শপথ নিলেন পুর নিগমের পাঁচ মনোনীত সদস্য

আগরতলা, ১১ এপ্রিল : আগরতলা পুর নিগমের মনোনীত পাঁচজন সদস্য সোমবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মনোনীত সদস্যরা হলেন ডক্টর মনোজ কান্তি দেব, তপন  লোধ, রঞ্জিত বণিক, নিশিকান্ত সিনহা এবং অদিতি ভট্টাচার্য। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সদরের মহকুমা শাসক অসীম সাহা মনোনীত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুরনিগমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডা: শৈলেশ কুমার যাদব প্রমূখ। শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, পুর নিগমের ৫১ জন নির্বাচিত সদস্য রয়েছেন এছাড়া ৫জন মনোনীত সদস্য নেওয়া হয়েছে। পুর নিগমের যে কোনো কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য মনোনীত কাউন্সিলরদের মতামত গ্রহণ করেই বর্তমান পুর পরিষদ কাজ করে চলেছে বলে তিনি উল্লেখ করেন। আজ যে ৫ জন মনোনীত সদস্য শপথ বাক্য পাঠ করেছেন তারাও পৌরনিগমের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নের কাজে মতামত দেবেন বলে তিনি জানিয়েছেন। তাদের মতামত এবং পরামর্শকে মর্যাদা দিয়েই আগরতলা পুর  নিগমের কাজ কর্ম পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন মেয়র।

তিনি বলেন, বর্তমান পুর নিগম প্রশাসনের মূল লক্ষ্যই হচ্ছে আগরতলা শহরকে আরো সুন্দর করে তোলা। আগরতলা শহরের সৌন্দর্যায়নের প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরের উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। প্রকৃতপক্ষে আগরতলা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান পুর প্রশাসন আপ্রাণ প্রচেষ্টা জারি রেখেছে বলেও তিনি উল্লেখ করেন‌।

আগরতলা পুর এলাকার উন্নয়নে নির্বাচিত কাউন্সিলরদের পাশাপাশি অন্যান্য সকল শুভবুদ্ধি সম্পন্ন জনগণের পরামর্শ এবং সহযোগিতা কামনা করেছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পুরনিগমের নব-নিযুক্ত ৫ জন মনোনীত সদস্যকে শপথ গ্রহণ করানো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top