News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: গুজরাটের ফ্যাক্টরিতে বিস্ফোরণে মৃত ৬, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর
Image

Narendra Modi: গুজরাটের ফ্যাক্টরিতে বিস্ফোরণে মৃত ৬, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

আহমেদাবাদ, ১১ এপ্রিল (হি.স.): গুজরাটের ভারুচ জেলায় রাসায়নিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ ও আগুনে প্রাণ হারালেন ৬ জন শ্রমিক। সোমবার ভোররাত তিনটে নাগাদ আহমেদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দাহেজ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ওম অর্গানিক ফার্ম নামক রাসায়নিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরই আগুন ধরে যায় ফ্যাক্টরিতে।

ভারুচের পুলিশ সুপার লীনা পাটিল জানিয়েছেন, সোমবার ভোররাত তিনটে নাগাদ দাহেজ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ওম অর্গানিক ফার্ম নামক রাসায়নিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। ৬ জন শ্রমিক চুল্লির কাছে কাজ করছিলেন, দ্রাবক পাতন প্রক্রিয়া চলাকালীন হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এরপর আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জন শ্রমিকের। পরে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিভিয়ে ফেলা হয় আগুন। এই ঘটনায় কেউ আহত হননি। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top