News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident : চাঁচলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল টোটো, জখম ৩
Image

Accident : চাঁচলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল টোটো, জখম ৩

চাঁচল, ১০ এপ্রিল (হি. স.) : মালদার চাঁচলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি টোটো উল্টে মা ও মেয়ে সহ তিনজন গুরুতর জখম হয়েছেন। রবিবার সকালে চাঁচল-আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম মহারাজ সেতু সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তড়িঘড়ি জখম যাত্রীদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁদের চিকিৎসা চলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালের দিকে তাঁরা সকলেই চাঁচলে বাজার করে টোটোতে বাড়ির দিকে যাচ্ছিল। এরপরই কলিগ্রাম মহারাজ সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খুব দ্রুত গতিতে ওই টোটো চালক যাচ্ছিল। সামনের দিকে আসছিল এক বাইক আরোহী। তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই উলটে যায় টোটোটি। যদিও টোটো চালক নিরাপদ রয়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন রুমি বিবি(৪৭) ও তাঁর মেয়ে নিশানা খাতুন(২০)। বাড়ি মুলাইবাড়িতে। অপর জখম ব্যক্তির নাম মহম্মদ হাসানুজ্জামান(৪১)। বাড়ি নদিসিক এলাকায়।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top