News Flash

Image

Encounter : ফের এনকাউন্টার, নগাঁওয়ে পুলিশের গুলিতে আহত অস্ত্ৰ কারবারি

নগাঁও (অসম), ১০ এপ্রিল (হি.স.) : অসমে আবারও এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এবার মধ্য অসমের নগাঁও জেলায় সংঘটিত হয়েছে এনকাউন্টারের ঘটনা। আগ্নেয়াস্ত্র পাচার-বাণিজ্যের সঙ্গে জড়িত অভিযোগে ধৃত জনৈক সামসুল হক পুলিশের হেফাজত থেকে পালাতে গেলে গুলিবিদ্ধ হয়েছে। নগাঁও সিভিল হাসপাতালে তার চিকিৎসা চলছে।

আজ রবিবার জেলা সদর পুলিশের জনৈক পদস্থ আধিকারিক জানান, ঘটনাটি গতকাল শনিবার রাতে ডবকার শালবাগান এলাকায় সংঘটিত হয়েছে। তিনি জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল তার বাসায় অভিযান চালিয়ে সামসুলকে গ্ৰেফতার করা হয়েছিল। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যেখানে সে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে সেখানে নিয়ে যেতে বলে সামসুল। তার কথামতো রাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সেই গোপন স্থানের উদ্দেশ্যে সামসুলকে সঙ্গে নিয়ে রওয়ানা হয়েছিল পুলিশের দল।

কিন্তু নির্জন এক এলাকায় যাওয়ার পর পুলিশের চোখে ধুলো দিয়ে পালানেোর চেষ্টা করে। তাকে রুখতে পুলিশ তার পা লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলি তার ডান পায়ে লাগলে মুখ থুবড়ে সে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য তাকে নগাঁওয়ে ভোগেশ্বরী ফুকননি অসামরিক হাসপাতালে এবে ভরতি করা হয়েছে।

Releated Posts

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top