News Flash

  • Home
  • প্রধান খবর
  • J P Nadda: যা বলে তা করেও দেখায়, এই ক্ষমতা শুধুমাত্র বিজেপিরই রয়েছে : নাড্ডা
Image

J P Nadda: যা বলে তা করেও দেখায়, এই ক্ষমতা শুধুমাত্র বিজেপিরই রয়েছে : নাড্ডা

জগৎ প্রকাশ নাড্ডা। রোড শো শেষে বক্তব্য রাখার সময় নাড্ডা বলেছেন, “ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা নিজেদের রিপোর্ট কার্ড জনগণের সামনে রাখি। যা বলা হয়েছিল, তা করা হয়েছে। যা বলব, তাই করব। এই ক্ষমতা শুধুমাত্র বিজেপিরই রয়েছে।” উত্তর প্রদেশ, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে বিজেপির জয়ের প্রসঙ্গ উত্থাপন করে নাড্ডা এদিন বলেছেন, “এবার হিমাচল প্রদেশ ও গুজরাটের পালা। সেই লক্ষ্যে এখন থেকে এগিয়ে যেতে হবে আমাদের।”

হিমাচল প্রদেশের জয়রাম ঠাকুর সরকারের প্রশংসা করেছেন নাড্ডা। তুলে ধরেছেন জয়রাম ঠাকুর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ। নাড্ডা বলেছেন, “বিগত ৫ বছরে, হিমাচল প্রদেশ কৃষি সেক্টরে ভ্যালু এডিশন কেন্দ্র হিসাবে উন্নীত হয়েছে। মাল্টি ন্যাশনাল কোম্পানি দ্বারা প্রায় ৯টি ফুড পার্ক স্থাপন করা হয়েছে।” কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে নাড্ডা বলেছেন, “এখানে দীর্ঘদিন কংগ্রেস শাসন করেছে, এরপর বিজেপি সুযোগ পেয়েছে। আমি একটা কথা বলতে পারি, কংগ্রেস যখনই এসেছে, হিমাচলের অধিকার কেড়ে নিয়েছে। কিন্তু বিজেপি যখন এসেছে, হিমাচলকে প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিয়েছে।”

নাড্ডা এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে, জয়রাম ঠাকুর সরকার ৫ বছরে হিমাচলে ৬,৩৮৪ কিলোমিটার পাকা রাস্তা তৈরি করেছে। বর্তমানে আইআইএম-এর মতো একটি প্রতিষ্ঠান পেয়েছে হিমাচল প্রদেশ।….নাহনে মেডিকেল কলেজ খোলা হয়েছে, এ জন্য ৩৫৫ কোটি টাকা খরচ হয়েছে। হামিরপুরেও ৩৫৫ কোটি টাকায় মেডিকেল কলেজ খোলা হয়েছে, একইভাবে চম্বাতেও মেডিকেল কলেজ খোলা হয়েছে।”

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top