News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : ৭ থেকে ১৩ এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন করছে সিপিআই(এমএল)
Image

Protest : ৭ থেকে ১৩ এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন করছে সিপিআই(এমএল)

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ এপ্রিল৷৷ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের  অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন করার ডাক দিয়েছে সিপিআই(এমএল), কেন্দ্রীয় কমিটি৷সম্প্রতি ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এখনো পর্যন্ত ১৫ বার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে৷ ত্রিপুরায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেল যথাক্রমে ১১০ টাকা ও ৯৭ টাকা দরে বিক্রি হচ্ছে৷ রান্নার গ্যাসের ভর্তুকিযুক্ত সিলিন্ডার পিছু দাম ১১১০ টাকা৷ ভারতে জ্বালানির এই চরম মূল্যবৃদ্ধি শুধুমাত্র প্রতিবেশী দেশগুলি থেকে নয়, এমনকি মাথাপিছু বেশী আয় সম্পন্ন মার্কিন দেশের চাইতেও বেশী৷ খুচরা মূদ্রাস্ফীতি ৬’’০৭৷ বাজারে ঔষধের দাম আকাশছোঁয়া৷ এর প্রধান কারণ একদিকে কেন্দ্রীয় মোদি সরকার জ্বালানির দাম নিয়ন্ত্রণমুক্ত করে তা তেল কোম্পানির হাতে ছেড়ে দিয়েছে এবং অন্যদিকে জ্বালানির উপর অন্তঃশুল্ক চাপিয়ে দিয়েছে৷ অথচ দেশের কপর্োরেটদের উপর ও ধনীদের উপর হাজার হাজার কোটি টাকার কর ছাড় দিয়েছে৷ আর এর ফলে সমস্ত করের বোঝা দেশের বেশীর ভাগ গরীব ও সাধারণ জনগণকে মেটাতে হচ্ছে৷ বিজেপি ও সংঘ পরিবার নিজেদের দলীয় নির্বাচনী তহবিল স্ফীত করার স্বার্থে এই কাজ করছে৷ আর এখন দেখা যাচ্ছে রাশিয়ার কাছ থেকে মাত্র ৩৫ ডলার প্রতি ব্যারেল কাঁচা তেল কিনবে ভারত৷যা ৬৫ কম পড়বে৷ এতে তেল কোম্পানি ও বিজেপি -র বিরাট লাভ হবে৷ আর এই ধান্দা কপর্োরেট পুঁজিবাদের সাথে অসৎ পথে জোটবদ্ধ হয়ে মোদি সরকার ও সংঘ পরিবার দেশের জনগণের বিরুদ্ধে এক আর্থিক যুদ্ধ ঘোষণা করেছে৷যার ফলে দেশব্যাপী খাদ্য,ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চরম মূল্যবৃদ্ধি ঘটে চলেছে৷ তীব্র বেকারত্ব বৃদ্ধি,কর্মের অনিশ্চয়তা,চুক্তিবদ্ধ ও অনিয়মিত মজুরি এবং মূল্যবৃদ্ধি দেশকে আর্থিক মন্দার দিকে নিয়ে যাচ্ছে৷ এর বিরুদ্ধে গজর্ে উঠতে হবে৷


পাশাপাশি ৪ রাজ্যে নির্বাচনে  জয়লাভের পরে দেশে ফ্যাসিবাদী হামলা আরো তীব্র ও আক্রমণাত্মক করে তুলেছে৷ অ-বিজেপি শাসিত রাজ্য যেমন ঝাড়খন্ড, মহারাষ্ট্রকে ভেঙ্গে ফেলার ষড়যন্ত্র করছে৷ বিহারে সরকার চালাতে বিজেপি চালকের আসনে জেডিইঊ ও নীতিশকে পুতুল হিসাবে ব্যবহার করছে৷ দেশব্যাপী সাম্প্রদায়িক ঘৃণা, বিদ্বেষ ও হিংসা আরো বেশী তীব্র করে জনগণের মধ্যে বিভাজন কায়েম করে রেখেছে৷ আমাদের রাজ্যে বিরোধীদের উপর হামলা তীব্র করে তুলেছে৷ এই পরিস্থিতিতে সিএএ বিরোধী সমান নাগরিকত্বের দাবিতে মুসলিম নারীদের আন্দোলন, ঐতিহাসিক কৃষক আন্দোলনের মত রাস্তায় জনগণের আন্দোলনই দেশে একমাত্র কার্যকরী বিরোধী পক্ষের ভূমিকা গ্রহণ করেছে৷ এই ফ্যাসিবাদী হামলার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে৷ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের উপর অন্তঃশুল্ক কমাও৷ ধনীদের উপর শুল্ক বৃদ্ধি কর৷ খাদ্য, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্যের উপর নিয়ন্ত্রণ কায়েম কর৷ সরকারি সমস্ত শূণ্যপদ পূরণ কর৷ নতুন শূণ্যপদ সৃষ্টি কর৷ মনরেগা ও টুয়েপ প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ ও ৭০০ টাকা দৈনিক মজুরি দাও – এই দাবিতে প্রতিটি পার্টি কমিটি ইতিমধ্যে রাস্তায় নেমেছে৷ জনগণের মধ্যে গিয়ে এই দাবিতে সোচ্চার হতে ও প্রতিবাদ আন্দোলনে সামিল হতে আহ্বান জানানো হচ্ছে সিপিআই(এমএল) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন৷

Releated Posts

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top