News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Attack : পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত শ্বশুর পলাতক
Image

Attack : পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত শ্বশুর পলাতক

চুড়াইবাড়ি, ৮ এপ্রিল৷৷ ঘুমন্ত অবস্থায় নিজ পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠলো শ্বশুরের বিরুদ্ধে৷ গুরুতর অবস্থায় গৃহবধূ সাবিনা বেগম(২০) ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ অভিযুক্ত শ্বশুর আবদুল খালিদ মিয়াঁ(৫০) পলাতক বলে জানা গেছে৷ এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা অসম সীমান্ত ঘেঁষা কদমতলা থানাধীন কালাছড়া গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে৷

জানা গেছে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ গৃহবধূ সাবিনা দুপুরের খাবার সেরে ঘুমাচ্ছিল৷ সেই সুযোগে শ্বশুর খালিদ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ৷ তাতে গৃহবধূর মাথায় ও একটি চোখে গুরুতর আঘাত লেগেছে৷ এই ঘটনার সময় গৃহবধূর স্বামী আব্দুল জামাল ও বাড়ির অন্যান্য লোকজন বাড়িতে ছিলেন না৷ ঘটনার খবর পেয়ে স্বামী বাড়িতে এসে স্ত্রীকে ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন৷

খবর পেয়ে গৃহবধূর বাবার বাড়ির লোকজন হাসপাতালে ছুটে আসেন৷আহত গৃহবধূর বাবার বাড়ির লোকজনদের অভিযোগ, সাবিনার শ্বশুর তাকে প্রায়শই গালিগালাজ করতো৷ সেকারনে সাবিনাকে নিয়ে আলাদা থাকতো তার স্বামী৷ তারপরও ধারালো অস্ত্র দিয়ে শ্বশুর তাকে প্রাণে মারতে চেয়েছিল৷ তাদের অভিযোগ, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা৷গোটা ঘটনায় কালাছড়া এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷ তবে কদমতলা থানায় খবর দেওয়া হলেও এখন পর্যন্ত কদমতলা থানার পুলিশের দেখা পাওয়া যায়নি বলে খবর৷ স্বাভাবিক ভাবেই পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন গৃহবধুর আত্মীয় পরিজন৷

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে শুরু ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনা

আগরতলা, ৫ অক্টোবর: কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকাল ৮টা থেকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

গণনা কেন্দ্রে এজেন্টদের ঢুকতে বাধা ও কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ, মহারানীতে সিপিআই(এম)-এর পথ অবরোধ

আগরতলা, ৫ অক্টোবর: সালেমা ব্লকের মহারানী এলিজাবেথিয়া হাই স্কুলে এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনাকে ঘিরে উত্তেজনা ছড়াল। গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

শান্তিপূর্ণভাবে মান্দাই ব্লকে শুরু ভিসি নির্বাচনের ভোট গণনা

আগরতলা, ৫ অক্টোবর: দীর্ঘ প্রতীক্ষিত এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন ব্লকে। সোমবার…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলার ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top