News Flash

Image

Arrested : বহি:রাজ্যের তিন মহিলা ছিনতাইকারী আটক

বিশালগড়, ৭ এপ্রিল : বুধবার রাতে তিন মহিলা ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। আটক তিন মহিলা ছিনতাইকারীর বাড়ি বহি:রাজ্যে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে বিশালগড় থানার পুলিশ। 


ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড়ের গোকুলনগর রাস্তার মাথার কাছ থেকে এক মহিলা যাত্রী অটোতে ওঠেন। ওই অটোতে বহি:রাজ্যের তিন মহিলাও ছিলেন। বহি:রাজ্যের ওই মহিলারা স্থানীয় মহিলার কাছ থেকে সোনা গয়না টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায় বলে বিশালগড় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বহি:রাজ্যের ছিনতাইকারী মহিলাদের আটক করার জন্য তৎপরতা শুরু করে। তৎপরতা চালিয়ে শেষ পর্যন্ত বুধবার রাত এগারোটা নাগাদ তাদেরকে আটক করা সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top