News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mansukh Mandaviya: সুস্থ ও সুরক্ষিত ভারত গঠনে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মনসুখ মান্ডভিয়া
Image

Mansukh Mandaviya: সুস্থ ও সুরক্ষিত ভারত গঠনে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): বিশ্ব স্বাস্থ্য দিবসে বিশেষ অঙ্গীকার করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। দেশবাসীকে আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সুস্থ ও সুরক্ষিত ভারত গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ৭ এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। বৃহস্পতিবার সকালে টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘অন্ত্যোদয়’-এর মন্ত্র অনুসরণ করে, সরকার বিগত বছরগুলিতে এমন অনেক পরিকল্পনা ও কর্মসূচি পরিচালনা করেছে, যার প্রত্যক্ষ সুফল দেশের সাধারণ নাগরিকরা পাচ্ছেন।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া টুইটারে আরও জানিয়েছেন, একটি সুস্থ ও সুরক্ষিত ভারত গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিন মিশন ইন্দ্রধনুষ, ই-সঞ্জীবিনী, ২০২৫ সালের মধ্যে যক্ষা-মুক্ত ভারত, প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রযোজনা, টিকাকরণ অভিযান প্রভৃতি প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। মনসুখ টুইটারে এদিন আরও জানান, “বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সকলের সুস্বাস্থ্যের কামনা করছি। আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি।”

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top