News Flash

  • Home
  • প্রধান খবর
  • Swiggy Zomato : প্রযুক্তিগত সমস্যায় দেশজুড়ে বিঘ্নিত সুইগি ও জ্যোমাটোর পরিষেবা
Image

Swiggy Zomato : প্রযুক্তিগত সমস্যায় দেশজুড়ে বিঘ্নিত সুইগি ও জ্যোমাটোর পরিষেবা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি. স.) : প্রযুক্তিগত সমস্যার কারণে বুধবার দেশজুড়ে বেশ কিছুক্ষণ পরিষেবা বিঘ্নিত হল ভারতের মূল দুই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগি এবং জ্যোমাটোর। এদিন টানা ৩০ মিনিট ওই দুটি অ্যাপের পরিষেবা বন্ধ থাকে বলে খবর।

জানা যাচ্ছে, বুধবার দুপুর দুটো নাগাদ হঠাৎই এই দুটি অ্যাপের সাইট কাজ করা বন্ধ করে দেয়। মাত্র কয়েক মিনিটের এই গোলযোগের কারণে বিপাকে পড়েন দেশের কয়েক লক্ষ গ্রাহক। তাঁদের মধ্যে কেউ কেউ নিজেদের অর্ডার করা খাবারের সন্ধান পেতে ব্যর্থ হন, অনেকে আবার খাবার অর্ডারই করতে পারেননি। সুইগি এবং জ্যোমাটোর সমস্যা নিয়ে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। একে একে বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানাতে শুরু করেন। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামেন এই দুই সংস্থা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয় যান্ত্রিক গোলযোগের কারণে কিছুক্ষণের জন্য পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে ওই দুই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ। তবে তার কিছুক্ষণের মধ্যেই দুপুর ২:৪৫ নাগাদ সমস্যার ফের সচল হয় অ্যাপ দুটি।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top