News Flash

  • Home
  • প্রধান খবর
  • J P Nadda: দূরদর্শী চিন্তাভাবনায় বিজেপিকে বিশাল বটবৃক্ষে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী মোদী : নাড্ডা
Image

J P Nadda: দূরদর্শী চিন্তাভাবনায় বিজেপিকে বিশাল বটবৃক্ষে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী মোদী : নাড্ডা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): দূরদর্শী চিন্তাভাবনায় বিজেপিকে বিশাল বটবৃক্ষে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই ধন্যবাদ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বুধবার বিজেপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বক্তৃতা করেন নাড্ডা। ভিডিও কনফারিন্সিংয়ের মাধ্যমে নাড্ডা এদিন বলেছেন, “বিজেপিকে গৌরবময় করার জন্য তিন-চার প্রজন্ম নিজেদের সঁপে দিয়েছে। দলের ৪২ তম প্রতিষ্ঠা দিবসে আমি সকলকে স্মরণ করছি।”

নাড্ডা এদিন বলেছেন, “বিজেপির উন্নয়ন যাত্রায় নিজের জীবন উৎসর্গ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত কর্মীদের পক্ষ থেকে আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রার্থনা করছি, ঈশ্বরের কৃপায় আমাদের কোটি কোটি কর্মীরা যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে চলার শক্তি পান। যাতে আমরা সমাজে যে পরিবর্তন আনছি, দেশকে শক্তিশালী করার দিকে নিয়ে যাচ্ছি, তাতে আমরা শক্তি পাই এবং আমরা তা সঠিকভাবে পূরণ করতে পারি।” নাড্ডা বলেছেন, নিজের দূরদর্শী চিন্তাভাবনায় বিজেপিকে বিশাল বটবৃক্ষে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন দলের জাতীয় পতাকা উত্তোলন করেন নাড্ডা। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও পন্ডিত দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তিনি।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top