News Flash

  • Home
  • দিনের খবর
  • ED : সঞ্জয় রাউতের সম্পত্তি অ্যাটাচ করল ইডি, শিবসেনা নেতা বললেন আমি ভয় পাই না
Image

ED : সঞ্জয় রাউতের সম্পত্তি অ্যাটাচ করল ইডি, শিবসেনা নেতা বললেন আমি ভয় পাই না

মুম্বই, ৫ এপ্রিল (হি.স.): শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১,০৩৪ কোটি টাকার পাত্র চল জালিয়াতির তদন্তে নেমে এই পদক্ষেপ করেছে ইডি। তবে, শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, তিনি মোটেও ভীত নন। ইডি জানিয়েছে, গুরু আশিস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের প্রাক্তন পরিচালক প্রবীন রাউত, সঞ্জয় রাউতের সম্পত্তি, তাঁর স্ত্রী বর্ষা রাউতের দাদরের আবাসন এবং বর্ষা রাউত ও সুজিত পাটকরের স্ত্রী স্বপ্না পাটকরের যৌথ আলিবাগ প্লট, মোট ১১.১৫ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করা হয়েছে।


ইডি-র এই পদক্ষেপের প্রেক্ষিতে সঞ্জয় রাউত জানিয়েছেন, “আমি মোটেও ভয় পাচ্ছি না, আমার সম্পত্তি বাজেয়াপ্ত করুন, আমাকে গুলি করুন অথবা জেলে ঢুকিয়ে দিন, সঞ্জয় রাউত হলেন বালাসাহেব ঠাকরের অনুসারী এবং একজন শিব সৈনিক, আমি লড়াই করব এবং সবার মুখোশ খুলে দেব। আমি চুপ থাকার নই, তাদের নাচতে দাও। সত্যের জয় হবে।”

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top