News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Governor : ত্রিপুরার রাজ্যপাল অসুস্থ, উন্নত চিকিত্সার জন্য বহি:রাজ্যে স্থানান্তর, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
Image

Governor : ত্রিপুরার রাজ্যপাল অসুস্থ, উন্নত চিকিত্সার জন্য বহি:রাজ্যে স্থানান্তর, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল (হি. স) : ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সন্ধ্যায় তাঁকে উন্নত চিকিত্সার জন্য কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এদিন দিল্লি থেকে আগরতলায় ফিরেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সোমবার সন্ধ্যায় বার্ধ্যক্যজনিত রোগের কারণে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্যকে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর বয়স বর্তমানে ৮২ বছর। গতকাল থেকে তিনি চিকিত্সকদের তত্বাবধানে রয়েছেন। কিন্ত, উন্নত চিকিত্সার জন্য তাঁকে বহি:রাজ্যে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সে মোতাবেক আজ সন্ধ্যায় এয়ার এম্বুলেন্সে তাঁকে কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে চিকিত্সার জন্য নেওয়া হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দিল্লি থেকে আগরতলায় ফিরেই সোজা চলে যান হাসপাতালে। রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তিনি। এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে গিয়ে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যপালের চিকিত্সার সমস্ত ব্যবস্থা করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। 

Releated Posts

‘ছাত্রদের আওয়াজ বদল আনবেই’, প্রয়াগরাজে রাহুলের হুঙ্কার

প্রয়াগরাজ, ৮ আগস্ট : দেশের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা এবার সরব হয়েছে। তাদের এই আন্দোলনের…

ByBySandeep Biswas Aug 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 8, 2026

রেশন ব্যবস্থায় অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ, খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে খাদ্য ও ওষুধে ভেজাল, সরকারি সম্পদ লুট, খাদ্যসামগ্রী আত্মসাৎ…

ByByNews Desk Aug 8, 2026

প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের

আগরতলা, ৮ আগস্ট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top