News Flash

  • Home
  • দিনের খবর
  • পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে বিরোধীদের স্লোগান, সংসদের উভয়কক্ষ উত্তাল
Image

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে বিরোধীদের স্লোগান, সংসদের উভয়কক্ষ উত্তাল

ফের উত্তাল হল সংসদ। মঙ্গলবার সংসদের উভয়কক্ষে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। তুমুল হইচইয়ের কারণে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করা হয়। রাজ্যসভায় এদিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ছাড়াও ওষুধের দাম বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলের সাংসদরা।

উভয় ইস্যুতে আলোচনার দাবি জানাতে থাকেন বিরোধী সাংসদরা। কিন্তু, তাতে সাড়া দেননি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভার বিরোধী নেতা ও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রতিদিনই পেট্রোল, ডিজেল, এলপিজি, পিএনজি ও ওষুধের দাম বৃদ্ধির বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছেন বিরোধীরা। তিনি বলেছেন, মূল্যবৃদ্ধি সত্ত্বেও আলোচনায় রাজি হচ্ছে না সরকার। নাইডুকে এদিন খাড়গে বলেছেন, আপনি যদি আমাদের সুযোগ না দেন, তাহলে কোথায় কথা বলব? নাইডু জানান, এই সংক্রান্ত বিষয়ে এপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিলের উপর আলোচনার সময় সদস্যরা উত্থাপন করেছিলেন।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top