News Flash

  • Home
  • দেশ
  • নিয়ম মেনে কাজ করুন, ভর্ৎসনা করে ফের এসএসসি মামলা ফেরাল ডিভিশন বেঞ্চ
Image

নিয়ম মেনে কাজ করুন, ভর্ৎসনা করে ফের এসএসসি মামলা ফেরাল ডিভিশন বেঞ্চ

কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : চতুর্থবারের চেষ্টাও বিফলে গেল। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) মামলা ফের ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নিয়ে চারটি ডিভিশন বেঞ্চ ফিরিয়ে দিল এসএসসি মামলাটি।

সোমবার এসএসসি–সহ ১০টি মামলা থেকে সরে গিয়েছিল কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ভর্ৎসনার সুরেই ডিভিশন বেঞ্চ আইনজীবীদের বিচারপতি বলেছেন, ‘নিয়ম মেনে কাজ করুন।’ এদিকে, আজও এসএসসি মামলা থেকে অব্যাহতি নিল আর এক ডিভিশন বেঞ্চ। এ নিয়ে মোট চারটি বেঞ্চের বিচারপতিরা ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা শোনেননি। ফলে তা ফের প্রধান বিচারপতির বেঞ্চে ফিরে গিয়েছে।

সূত্রের খবর, এনিয়ে অত্যন্ত বিরক্ত হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি কমিশনের আইনজীবীদের ভর্ৎসনা করেছেন বলে খবর। এদিকে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ মামলা ছেড়ে দিলে সেটি যায় বিচারপতি টিএস শিবাঙ্গনের ডিভিশন বেঞ্চে। তিনিও মামলা ফিরিয়ে দেন। তারপর মামলা যায় বিচারপতি সৌমিত্র সেনের বেঞ্চে। তিনিও মামলাগুলি শুনতে অস্বীকার করেন। অবশেষে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলা পাঠান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

আদালত সূত্রে খবর, গত শুক্রবার রাজ্য সরকারের তৈরি এসএসসি কমিটির চার সদস্যকে সিবিআইয়ের মুখোমুখি হতে বলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। এই রায়ের বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন উপদেষ্টা কমিটির সদস্যরা। কিন্তু তিনটি ডিভিশন বেঞ্চই ওই মামলা ফিরিয়ে দেয়। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি। কিন্তু এবারও বেঞ্চ জানিয়ে দেয়, মামলাটি শুনতে তারা আগ্রহী নয়।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top