News Flash

  • Home
  • দিনের খবর
  • Mamata Banerjee : বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক সারিতে বসিয়ে তোপ মুখ্যমন্ত্রীর
Image

Mamata Banerjee : বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক সারিতে বসিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৪ এপ্রিল (হি. স.) : এক সারিতে বিজেপি-সিপিএম-কংগ্রেসকে বসিয়ে আগেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আক্রমণের সুর আরও একধাপ চড়ালেন মুখ্যমন্ত্রী। সোমবারের সাংবাদিক বৈঠক থেকে তাঁর কটাক্ষ, “বিজেপি তো বোকা। সিপিএম আপনাদের দেয় ধোঁকা। আর কংগ্রেস তো ওদের পোকা।“


একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তিন বিরোধী দলকে বিঁধে চলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তিন দল আসলে তলায়-তলায় জোট বাঁধছে। যাদের মূল লক্ষ্য তৃণমূলের তথা রাজ্যের ক্ষতি করা। আগে মুখ্যমন্ত্রী ওঁদের কটাক্ষ করেছেন ‘জগাই-মাধাই-গদাই’ বলে। এদিনও মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল সেই সুর। বললেন, “খালি মমতার শাড়িতে কালি ছেটানোর পরিকল্পনা! কিন্তু মনে রাখবেন আমার শাড়িতে কালি ছেটালে আমিও কিন্তু মোবিল ঢালতে জানি। নিজেরা মেরে, মৃতদেহ নিয়ে নবান্ন অভিযানের পরিকল্পনা বন্ধ করুন। খালি কুৎসা আর ষড়যন্ত্র।”


সিপিএমের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বিভিন্ন ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে, তার পরে ভিডিও ভাইরাল করে দেওয়া হচ্ছে। আদৌ সত্যি কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে না। ওই ঘটনাকে হাতিয়ার করে মাঠে নেমে পড়ছে সিপিএম,কংগ্রেস, বিজেপি। সিপিএম আজ বড়-বড় কথা বলছে। ৩০ বছর নরকঙ্কালের মালা নিয়ে বাংলা শাসন করেছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top