শ্রীনগর, ৪ এপ্রিল (হি.স.): শ্রীনগরের নিগেন লেকে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৭টি হাউসবোট। সোমবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ নিগেন লেকের কোনও একটি হাউসবোটে আগুন লাগে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও ৬টি হাউসবোটে। কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, পুলিশও আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু, আগুনে পুড়ে গিয়েছে ৭টি হাউসবোট।
খবর পাওয়ার পর আগুন নেভাতে আসে দমকলের ৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় সোমবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ভোররাত নাগাদ আগুন লাগার খবর পান তাঁরা। এরপরই ৬টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী ভাবে আগ্নিকাণ্ডটি ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।



















