News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mohan Bhagwat : আগামী বছর নিজ বাড়িতেই নবরেহ উদযাপনের সঙ্কল্প পূরণ করতে হবে কাশ্মীরি হিন্দুদের : মোহন ভাগবত
Image

Mohan Bhagwat : আগামী বছর নিজ বাড়িতেই নবরেহ উদযাপনের সঙ্কল্প পূরণ করতে হবে কাশ্মীরি হিন্দুদের : মোহন ভাগবত

জম্মু, ৩ এপ্রিল (হি.স.): আগামী বছর কাশ্মীরে নিজ বাড়িতেই নবরেহ উদযাপনের সঙ্কল্প পূরণ করতে হবে কাশ্মীরি হিন্দুদের। কাশ্মীরি হিন্দুদের উদ্দেশে বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কাশ্মীরি হিন্দুদের সঙ্গে মিলিত হয়ে মোহন ভাগবত বলেছেন, “চরমপন্থীদের জন্য আমরা কাশ্মীর ছেড়েছিলাম, কিন্তু এখন যখন আমরা ফিরব তখন আমরা আমাদের নিরাপত্তা ও জীবিকার নিশ্চয়তা নিয়ে হিন্দু ও ‘ভারতভক্ত’ হিসেবে ফিরব। আমরা এমনভাবে বাঁচব যাতে কেউ আমাদের স্থানচ্যুত করতে সাহস না পায়।”

আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত রবিবার নবরেহ উদযাপনের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাশ্মীরি হিন্দু এবং পণ্ডিতদের সম্বোধন করেন। সঞ্জীবনী শারদা কেন্দ্র ১-৩ এপ্রিল ত্যাগ ও বীরত্ব দিবস উদযাপন করছে। এদিন ভার্চুয়ালি মিলিত হয়ে মোহন ভাগবত বলেছেন, “আগে আমি বলেছিলাম জনসচেতনতার মাধ্যমে কাশ্মীরি পণ্ডিতদের সমস্যা সমাধান করা হবে, ৩৭০ অনুচ্ছেদ অপসারণ করা আবশ্যক। ২০১১ সালের পর, এই ১১ বছরে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে ৩৭০ ধারা আর নেই।” মোহন ভাগবত আরও বলেছেন, “আমরা (কাশ্মীরি পণ্ডিতরা) বিগত ৩-৪ দশক ধরে নিজেদেরই দেশে নিজস্ব বাড়ি থেকে বাস্তুচ্যুত হওয়ার যন্ত্রণা ভোগ করছি। এটা অপরিহার্য যে এই পরিস্থিতিতে আমাদের পরাজয় মেনে নেওয়া উচিত নয় এবং চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়া উচিত।”

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top