News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19 : ভারতে দৈনিক সংক্ৰমণ কমে ১,০৯৬, কোভিডে একদিনে মৃত্যু ৮১ জনের
Image

Covid19 : ভারতে দৈনিক সংক্ৰমণ কমে ১,০৯৬, কোভিডে একদিনে মৃত্যু ৮১ জনের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, মৃত্যুর সংখ্যা ফের ৮০-র ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় (শনিবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ০৯৬ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৮১ জন রোগীর। শুক্রবার সারাদিনে সংক্ৰমণ কমলেও, মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী।

শনিবার সারাদিনে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৩০,১৩-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৪৩২ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১২ লক্ষ ৭৫ হাজার ৪৯৫ জন প্রাপক, ফলে ভারতে রবিবার সকাল আটটা পর্যন্ত ১,৮৪,৬৬,৮৬,২৬০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৮১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,৩৪৫ জন (১.২১ শতাংশ)। শনিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৪৪৭ জন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,৯৩,৭৭৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ।

Releated Posts

‘রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম’ মন্ত্রে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেছেন, ‘রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম’ মন্ত্রকে সামনে রেখে ভারতের অর্থনীতি…

ByBySandeep Biswas Jul 7, 2026

কোচবিহারে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম নিক্ষেপ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): উত্তরবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচিতে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘিরে মঙ্গলবার…

ByBySandeep Biswas Jul 7, 2026

ওয়ানাড়ে মাটিধসে মৃত ১, আহত ৭, নিখোঁজ ৭; ‘এটি মানবসৃষ্ট বিপর্যয়’, বললেন কেরলের মুখ্যমন্ত্রী সতীশন

তিরুবনন্তপুরম/ওয়ানাড়, ৭ জুলাই (আইএএনএস): কেরলের ওয়ানাড় জেলার আনাক্কামপোয়িল–কাল্লাডি টানেল সড়ক প্রকল্প এলাকায় ভয়াবহ মাটিধসে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jul 7, 2026

দিল্লির বৃক্ষরোপণ অভিযানের প্রশংসায় অমিত শাহ, ‘রিজ’ হবে রাজধানীর ‘সবুজ ফুসফুস’

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): দিল্লি সরকারের ৭০ লক্ষ গাছ লাগানোর উচ্চাভিলাষী কর্মসূচির উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top