News Flash

  • Home
  • বিদেশ
  • Prime Minister : প্রেসিডেন্টকে অ্যাসেম্বলি ভাঙার আর্জি ইমরানের, পাক নাগরিকদের ভোটের জন্য প্রস্তুত হতে আহ্বান
Image

Prime Minister : প্রেসিডেন্টকে অ্যাসেম্বলি ভাঙার আর্জি ইমরানের, পাক নাগরিকদের ভোটের জন্য প্রস্তুত হতে আহ্বান

ইসলামাবাদ, ৩ এপ্রিল (হি.স.): পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে ফেলার জন্য পাকিস্তানের প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার পাক নাগরিক উদ্দেশে ইমরান বলেছেন, “গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। নির্বাচনের জন্য পাকিস্তানের জনগণকে আমি প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

এদিন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। তিনি বলেছেন, “স্পিকারের এই সিদ্ধান্তের জন্য পাকিস্তানের সমস্ত নাগরিককে অভিনন্দন জানাচ্ছি। অনাস্থা প্রস্তাব ছিল আমাদের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র। শাসনভার কাঁদের হাতে থাকবে তা পাকিস্তানের জনগণের ঠিক করা উচিত।”

ইমরান খান আরও বলেছেন, “ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার জন্য প্রেসিডেন্টকে আমি চিঠি দিয়েছি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। নির্বাচনের জন্য পাকিস্তানের জনগণকে আমি প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top