News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রায় এক বছর পর প্রকাশ্যে মিঠুন, অগ্নিমিত্রা পলের জন্য ভোট চাইলেন মহাগুরু
Image

প্রায় এক বছর পর প্রকাশ্যে মিঠুন, অগ্নিমিত্রা পলের জন্য ভোট চাইলেন মহাগুরু

মুম্বই, ২ এপ্রিল (হি.স.): প্রায় এক বছর পর ফের প্রকাশ্যে এলেন অভিনেতা ও রাজনীতিক মিঠুন চক্রবর্তী। এবার মিঠুন একটি ভিডিও বার্তায় আহ্বান জানালেন, আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে ভোট দিয়ে জয়ী করুন। মিঠুন বলেছেন, “তিনি (অগ্নিমিত্রা পল) একজন প্রশংসিত ডিজাইনার এবং একটি ভাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তিনি লুট করবেন না। তিনি উন্নয়নের জন্য কাজ করতে চান। ভয় পাবেন না, বাইরে যান এবং ভোট দিন।”

আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রচারে আসার কথা থাকলেও আসতে পারছেন না তিনি। শারীরিক অসুস্থতার কারণে প্রচার থেকে দূরে থাকলেও ভিডিও বার্তা পাঠিয়েছেন মহাগুরু। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে ভোট চাইলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বললেন, ‘‘আমায় ভালবেসে থাকলে আমার এই কথাটা রাখুন। অগ্নিকে জেতান।’’

আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা আসনের উপনির্বাচন। ২০১৪ ও ২০১৯ সালে এই আসন থেকে বিজেপি জিতলেও দু’বারের সাংসদ বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে। বাবুলের সাংসদ পদ ছেড়ে দেওয়াতেই আসানসোলে উপনির্বাচন। গেরুয়া জামা পরিহিত মিঠুন চোখে কালো চশমা পরে বলেছেন, ফ্যাশন নয়, সদ্য ছানি অপারেশন হওয়ায় তাঁকে চশমা পরে থাকতে হচ্ছে। সেই সঙ্গে জানিয়েছেন, সম্প্রতি তাঁর কিডনিতে পাথর ধরা পড়েছে। তারও অস্ত্রোপচার করতে হবে। এই পরিস্থিতির কারণেই তিনি ভিডিও-র মাধ্যমে অগ্নিমিত্রার হয়ে ভোট চাইছেন। মিঠুন বলেছেন, ‘‘অগ্নি ভাল ঘর থেকে এসেছে। তাঁর কোনও অর্থের প্রয়োজন নেই। মানুষের জন্য কাজ করতে চায়। তাই ওকে জেতাতে হবে। ভয় না পেয়ে ভোট দিতে হবে।’’

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top