News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Assembly Election : ২৩ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে শাসক দল বিজেপি
Image

Assembly Election : ২৩ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে শাসক দল বিজেপি

কল্যাণপুর, ৩১ মার্চ : রাজ্যে বিধানসভা নির্বাচন এখনো কয়েক মাস বাকি৷ এরইমধ্যে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারে নেমে পড়েছেন যুব মোর্চার কল্যাণপুর মণ্ডল কমিটির যুবকরা৷ প্রতিদিন প্রতি নিয়ত তারা কল্যাণপুর এলাকার বিভিন্ন গ্রাম এ পাড়া থেকে ওই পাড়া চড়ে বেড়াচ্ছেন৷ 


আজ অর্থাত বৃহস্পতিবার সকালে ঘিলাতলী এলাকায় জনসম্পর্ক অভিযান করে যুব মোর্চা৷ বাড়ি বাড়ি প্রচারে যায়৷ কথা বলেন মানুষদের সাথে৷২০১৮ সালে বিজেপি দল ক্ষমতায় আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হবার চার বছর পূরণ হবার পর মানুষ তা কি কি পেয়েছেন তা খতিয়ে দেখেন৷ তার পাশাপাশি মানুষের কি সমস্যা হয়েছে এলাকার মানুষদের জন্য আর কি কি দরকার সেই সমস্ত বিষয় নিয়েও নেতৃত্বরা আলোচনা করেন৷ কেউ কেউ আবার বলেন আমাদের ভাতা হয়েছে ২ হাজার টাকা আর কি চাই৷ পেয়েছি সরকারি ঘর৷ তবে সব মিলিয়ে মানুষ বেশ খুশি৷ মানুষ দাবি রাখেন এলাকার আরো উন্নয়ন হোক৷ 


এদিনের জন সম্পর্ক অভিযানে ছিলেন যুব মোর্চার খোয়াই জেলা কমিটির সহ-সভাপতি রাজীব পাল, সম্পাদক অরুন দাস এবং শক্তি কেন্দ্রের প্রমুখ নিতাই বল সহ অন্যান্যরা৷ পাশাপাশি এদিন মানুষ কিছু সমস্যা তুলে ধরেন৷ উনারা আশ্বস্ত করে মানুষকে যে সমস্যাগুলো সমাধান করা হবে অচিরেই৷ সবমিলিয়ে বলাই যায় বিরোধী দলগুলো এখনো প্রচারে অনেকটা পিছিয়ে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top