News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : টেট উত্তীর্ণদের চাকুরীর দাবিতে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-র বিক্ষোভ মিছিল আগরতলায়
Image

Protest : টেট উত্তীর্ণদের চাকুরীর দাবিতে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-র বিক্ষোভ মিছিল আগরতলায়

আগরতলা, ৩১ মার্চ : টেট উত্তীর্ণ প্রত্যেককে সরকারি চাকরিতে অবিলম্বে নিযুক্তির দাবিতে বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরে মিছিল সংঘটিত করেছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ। মিছিলটি ছাত্র-যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। 


মিছিলে শামিল হয়ে দাবির সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, বর্তমান সরকারের আমলে সমস্ত শূন্য পদ বাতিল করে দিয়ে বেকারদের চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য দপ্তরে চিকিৎসক-নার্স সহ অন্যান্য টেকনিশিয়ান স্টাফদের শূন্যপদ থাকা সত্ত্বেও তাদেরকে নিযুক্ত করা হচ্ছে না। চিকিৎসকরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ডাক্তারি পাস করে এসে বছরের পর বছর ধরে বেকার রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। 


একদিকে চিকিৎসক-নার্স শহর টেকনিশিয়ান স্টাফদের অভাবে রাজ্যের স্বাস্থ্যপরিসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে অন্যদিকে উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থী থাকা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো অভিযোগ করেন, বেকাররা কর্মসংস্থানের দাবিতে আন্দোলনে নামলে তাদের উপর দমনপীড়ন চালানো হচ্ছে। ওইসব বেকারদের বিচ্ছিন্নভাবে আন্দোলনে শামিল না হয়ে ডিওয়াইএফআইয়ের পতাকাতলে শামিল হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্য সরকার অবিলম্বে বেকারদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top