News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে বিক্ষোভ এআইডিএসও-র
Image

Protest : জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে বিক্ষোভ এআইডিএসও-র

আগরতলা, ৩১ মার্চ : জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে বৃহস্পতিবার আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশন। 


এদিন আন্দোলন চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্র নেতা জানান, বর্তমান সরকার পূর্বতন সার্বজনীন শিক্ষা ব্যবস্থা বাতিল করে নতুন শিক্ষা নীতি কার্যকর করেছে তা ছাত্র স্বার্থবিরোধী। এই শিক্ষানীতি কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করে ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট শিক্ষা নীতি কার্যকর করার জন্য সংগঠনের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। 


এই শিক্ষা নীতি কার্যকর থাকলে শিক্ষার মূল বিষয় ভূলুণ্ঠিত হবে বলেও তিনি অভিযোগ করেছেন। উল্লেখ্য, জাতীয় শিক্ষানতি বাতিলের দাবিতে আগামী পাঁচ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধরনা সংগঠিত করবে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন। দিল্লিতে ধরনা আন্দোলনে রাজ্য থেকেও সংগঠনের প্রতিনিধিরা সামিল হবেন বলে ওই ছাত্র নেতা জানিয়েছেন। যতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি বাতিল না করবে ততদিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top