News Flash

Image

Protest : পানীয় জলের দাবিতে কৈলাসহরে অবরোধ

কৈলাসহর, ৩১ মার্চ : পানীয় জলের দাবিতে ঊনকোটি জেলার কৈলাসহর পুর পরিষদের ৫ নং ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল আটটা থেকে পথ অবরোধে শামিল হন মহিলারা। অবরোধকারী মহিলারা জানান, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সংকটে ভুগছেন। এলাকায় পাইপলাইনে পানীয় জল সরবরাহ করার সুযোগ থাকলেও সময়মতো তাদেরকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। গত পক্ষকাল ধরে তারা পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ করেন। 


অবরোধকারীদের অভিযোগ, পাইপলাইনে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছিল তা পান করার অনুপযোগী। পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানালেও সেই দাবি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত হয়ে আসছে। একদিকে পাইপলাইনে পানীয় জল পাওয়া যাচ্ছে না, অন্যদিকে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে শুখা মরসুমে পানীয় জলের তীব্র সংকটে পড়েছেন এলাকার মানুষজন। 


এলাকায় পানীয় জলের সংকটের বিষয়টি স্থানীয় প্রশাসন সহ শাসক দলের নেতৃবৃন্দের নজরে এনেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি বলে তারা অভিযোগ করেন। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত এলাকার জনগণ পথ অবরোধ আন্দোলনে শামিল হতে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবার সকাল আটটা থেকে পথ অবরোধের ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করে। অবরোধ স্থলের দু’পাশে যানবাহন আটকে পড়ে। অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসেন। কৈলাসহর থানার পুলিশ সহ অতিরিক্ত নিরাপত্তা কর্মীরাও অবরোধ স্থলে ছুটে এসে অবরোধ প্রত্যাহার করানোর চেষ্টা করেন। কিন্তু অবরোধকারীরা কোন কথা শুনতে রাজি হননি। 


তাদের সাফ কথা, পরিস্রুত পানীয় জল সরবরাহ করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেলেই তারা অবরোধ প্রত্যাহার করবেন। অবশেষে পরিস্থিতির চাপে পড়ে প্রশাসনের তরফ থেকে খুব শীঘ্রই এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হবে বলে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই আপাতত তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্রুত পানীয় জল সরবরাহ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top