News Flash

  • Home
  • মুখ্য খবর
  • CPIM : করোনা-বিধি লঙ্ঘন মামলায় আদালতে হাজিরা মানিক সরকার সহ সিপিএম নেতৃত্বের
Image

CPIM : করোনা-বিধি লঙ্ঘন মামলায় আদালতে হাজিরা মানিক সরকার সহ সিপিএম নেতৃত্বের

আগরতলা, ৩১ মার্চ : করোণা বিধি অমান্য করা মামলায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ সিপিএম নেতৃবৃন্দ। এদিন আদালতে বিবাদী পক্ষের আইনজীবী মামলাটি ভিত্তিহীন দাবি করে প্রত্যেকের জামিনের আবেদন জানান। আদালত সেই আবেদনের ভিত্তিতে বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্য সকলকে জামিনে মুক্তি দিয়েছে। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৯ এপ্রিল ধার্য্য হয়েছে। 


উল্লেখ্য, ২০২০ সালে ২৬ আগস্ট রাজধানী আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনীতে সিপিএমের  সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় দুই সহস্রাধিক দলীয় কর্মী সমর্থক সামিল হয়েছিলেন। সরকারপক্ষ এই সভাকে করোনা বিধি লঙ্ঘন বলে আখ্যায়িত করে মামলা দায়ের করেছিল। সেই মামলাটি বৃহস্পতিবার পুনরায় পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালতে শুনানি হয়েছে। 


এদিন বিরোধী দলনেতা মানিক সরকার, উপ দলনেতা বাদল চৌধুরী, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মানিক দে, পবিত্র কর সহ অন্যান্য নেতারা সশরীরে বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন। আদালত এদিন তাদের সবাইকে জামিনে মুক্তি দিয়েছে। মুক্তি পেয়ে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা মানিক সরকার দাবি করেন, এই মামলার কোনো ভিত্তি নেই। এই মামলা রাজনৈতিক ষড়যন্ত্র বলে তিনি আখ্যায়িত করেন। পরিকল্পিতভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েই এ ধরনের মামলা দায়ের করা হয়েছে বলে তিনি দাবি করেন। 


তাঁর বক্তব্য, বিরোধী দলের কণ্ঠ রোধ করতে চক্রান্ত শুরু হয়েছে। সরকারপক্ষ তাদের ব্যর্থতা আড়াল করার লক্ষ্যেই জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিরোধীদলের নেতাদের এ ধরনের মামলায় অভিযুক্ত করে হয়রানি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে যে মামলা আদালতে গৃহীত হয়েছে সেই মামলা শেষ পর্যন্ত টিকবে না বলেও তিনি দাবি করেন। এভাবে বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে বিরোধী কণ্ঠ রোধ করা সম্ভব হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। 


তাঁর কথায়, বিগত চার বছর ধরে রাজ্যে বর্তমান সরকার যেসব কার্যকলাপ সংগঠিত করে চলেছে মানুষ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। রাজ্যের জনগণ তাদেরকে যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন বলেও তিনি দাবি করেছেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top