News Flash

  • Home
  • দিনের খবর
  • Bihar Assembly: বিহার বিধানসভায় তোলপাড়, মার্শালরা বের করে দিল ৮ বিধায়ককে
Image

Bihar Assembly: বিহার বিধানসভায় তোলপাড়, মার্শালরা বের করে দিল ৮ বিধায়ককে

পটনা, ৩১ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার বিহার বিধানসভা বিশৃঙ্খলার জেরে ৮ বিধায়ককে বিধানসভা থেকে সরানোর জন্য মার্শাল ডাকতে বাধ্য হন স্পিকার।

বৃহস্পতিবার অধিবেশন শুরু হওয়ার পরে সিপিআই (এমএল) বিধায়করা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্থাপন করে বিহার বিধানসভায় তোলপাড় সৃষ্টি করে। স্পিকার বিজয় কুমার সিনহার বারবার আবেদন সত্ত্বেও সদস্যরা অধিবেশন সুষ্ঠুভাবে চলতে দেননি। বিহার বিধানসভার মার্শালদের ডেকে আটজন বিধায়ককে হাউস থেকে বের করে দেওয়া হয়।
স্পিকারের পদক্ষেপের পরে সিপিআই (এম-এল) বিধায়ক বীরেন্দ্র প্রসাদ গুপ্ত বিহারের উদ্বেগজনক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উদাহরণ উদ্ধৃত করে বলেন, রাজ্যের বিভিন্ন অংশ থেকে মহিলাদের বিরুদ্ধে ধারাবাহিক হত্যাকাণ্ড এবং নৃশংসতার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত রবিবার পাটনা জেলার বখতিয়ারপুর শহরে একটি অনুষ্ঠান চলাকালীন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করার চেষ্টা করেছিল এক ‘মানসিক প্রতিবন্ধী’ যুবক। তবে, মুখ্যমন্ত্রী যুবকের মানসিক স্বাস্থ্য সম্পর্কে তথ্য পাওয়ার পরে তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top