News Flash

Image

Encounter: অসমে ফের এনকাউন্টার, পুলিশের গুলিতে ঘায়েল গাঁজা পাচারকারী

কোকরাঝাড় (অসম), ৩১ মার্চ (হি.স.) : অসমে ফের এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়েছে। এবার পুলিশের গুলিতে ঘায়েল হয়েছে এক গাঁজা পাচারকারী। গুলিবিদ্ধ গাঁজা পাচারকারীকে বিহারের ভাগলপুরের বাসিন্দা মুকেশ কুমার বলে পরিচয় পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকালে কোকরাঝাড় জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন সূত্ৰের তথ্যের ভিত্তিতে কারিগাঁও এলাকায় তালাশি অভিযান চালানো হয়েছিল। সে সময় বিআর ১১ভি ৭৫৫১ নম্বরের একটি স্কোরপিও গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ৪১টি প্যাকেটে ৯৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল৷ সেই সঙ্গে আটক করা হয় তিন গাঁজা পাচারকারী যথাক্ৰমে বিহারের মুকেশ কুমার, নিম্ন অসমের মানকাচরের দুজন মিঠুন মিয়াঁ এবং হাসানুর রহমানকে। গাঁজাগুলি আগরতলা (ত্রিপুরা) থেকে বিহারে পাচার করার পরিকল্পনা ছিল তাদের৷গাঁজা পাচারে অভিযুক্ত তিনজনকে সঙ্গে নিয়ে তদন্তের জন্য স্থানীয় এক ডেরার উদ্দেশ্যে যাচ্ছিল পুলিশ। আচমকা মুকেশ কুমার একজন কনস্টেবলের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে। তখন মুকেশকে রুখতে পুলিশ বাধ্য হয়ে শূন্যে এক রাউন্ড গুলি ছোঁড়ে। এতেও সে পালানোর চেষ্টা বন্ধ না করায় পুলিশ তার পায়ে এক রাউন্ড গুলি করে। পায়ে গুলিবিদ্ধ হলে সে মাটিতে পড়ে যায়। আহত মুকেশ কুমারকে চিকিৎসার জন্য তৎক্ষণাৎ কোকরাঝাড় সিভিল হাসপাতালে নিয়ে ভরতি করেছে পুলিশ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top