News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Election : শপথ নিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের তিনজন মনোনীত সদস্য
Image

Election : শপথ নিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের তিনজন মনোনীত সদস্য

তেলিয়ামুড়া, ৩০ মার্চ৷৷  তেলিয়ামুড়া পৌর পরিষদের তিনজন জনপ্রতিনিধি মনোনীত হলো বুধবার৷ বুধবার পৌর পরিষদের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার তেলিয়ামুড়া পৌর পরিষদের ৩জন মনোনীত  কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ 


এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, তেলিয়ামুড়া পৌর পরিষদের সহকারি পৌরপিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, তেলিয়ামুড়া পৌর পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার শির্ষেন্দু দেববর্মা সহ তেলিয়ামুড়া পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নিযুক্ত কাউন্সিলররা৷ 
এদিনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে মনোনীত কাউন্সিলরদের তেলিয়ামুড়া পৌরপরিষদের পৌর পিতা, সহকারি পৌরপিতা সহ কাউন্সিলররা ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন৷


এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর পিতা রূপক সরকার বলেন, মনোনীত কাউন্সিলরদের মধ্যে দুজন কাউন্সিলর পূর্বেও পৌর পরিষদের নির্বাচিত কাউন্সিলর হিসেবে কাজ করে গেছেন৷ তিনি আশা ব্যাক্ত করেন, মনোনীত কাউন্সিলর নির্বাচিত কাউন্সিলদের সঙ্গে মিলে তেলিয়ামুড়া পৌরবাসীদের উন্নয়নের স্বার্থে শহরের উন্নয়নকল্পে তারা কাজ করবেন৷
তবে এদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌর পরিষদের প্রাক্তন পৌরপিতা তথা বর্তমান ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নিতীন কুমার সাহাকে দেখা যায়নি৷ বলা বাহুল্য, পৌর পরিষদের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নিতীন কুমার সাহা পৌরপিতা থেকে পদ অবনমনের পর থেকেই পৌর পরিষদ কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তিনি গরহাজির থাকছেন৷ এ নিয়ে জনমনে জনমনে নানা প্রশ্ণ উঁকি মারছে৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top