News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : রেগার মজুরি না পেয়ে ভিলেজ কার্য্যালয়ে তালা ঝুলালো তিপ্রামথা দলের কর্মীরা
Image

Protest : রেগার মজুরি না পেয়ে ভিলেজ কার্য্যালয়ে তালা ঝুলালো তিপ্রামথা দলের কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩০ মার্চ৷৷ রেগার মজুরি নাপেয়ে ভিলেজ কার্যালয়ে তালা ঝুলালো তিপ্রামথা দলের কর্মীরা৷ ঘটনার বিবরণে জানা গেছে, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী ভিলেজ কার্যালয়ে বসবাসকারী তিপ্রামথা দলের কর্মীরা দীর্ঘ ৬ মাস যাবৎ রেগার মুজুরী পাচ্ছেন না৷


এই অভিযোগের ভিত্তিতে বুধবার পতিছড়ী ভিলেজ কার্যালয়ে তালা ঝুলালো তিপ্রামথা দলের কর্মীরা৷ উনাদের অভিযোগ তিপ্রামথা দলের কর্মীদের বাছাই করে রেগার মজুরী প্রদান করা হচ্ছে না৷ এই অভিযোগের ভিত্তিত ভিলেজ কার্যালয়ে তালা ঝুলানো হলো৷ এই ঘটনার খবর পেয়ে ঘটানস্থলে ছুটে যায় মনপাথর ফাঁড়ী থানার ওসি ও বগাফা ব্লকের পঞ্চায়েতের সচিব অজয় কুমার দাস৷


পরবর্তী সময় দপ্তরের আধিকারীকের আশ্বাসে ভিলেজ কার্যালয় তালামুক্ত করলো এলাকাবাসী৷  এই ঘটনার বিবরন জানাতে গিয়ে পঞ্চায়েত সচিব অজয় কুমার দাস সংবাদ মাধ্যমকে জানান টেকনিকেল সমস্যার জন্য কিছু লোকজনদের অর্থ প্রদান করা সম্ভব হয়নি৷ কিছুদিনের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে বলে জানান৷ অজয় কুমার দাসের এই আশ্বাসে ঘরে ফিরে গেলো লোকজনেরা৷

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026
Scroll to Top